এখন সময়:দুপুর ১:১৮- আজ: শনিবার-৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ-২৪শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ-বর্ষাকাল

এখন সময়:দুপুর ১:১৮- আজ: শনিবার
৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ-২৪শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ-বর্ষাকাল

মালেক মুস্তাকিম-এর গুচ্ছ কবিতা

নিখোঁজ ডায়রী-

 

নিজেকে অনেক কিছুই ভাবি

এই ধরো মানুষ, নদী, পাহাড় কিংবা পাথর

ধরো ব্যথা, সংসার কিংবা তুমি

 

বুকের পাঁজরে এসে ভেঙ্গে যায় সমস্ত জলের ঢেউ

 

স্মৃতি থেকে ঝাঁপ দেয় নিখোঁজ ডায়রী-পোড়াগন্ধ,

সন্দেহের শরীর-নথিপত্র-লোনামুখ

নাভীর ভাজপত্রে পাপের সাইরেন-রাজকপাট

 

গাঢ় অন্ধকারে নির্ঘুম দেয়ালে নাচে রাত্রির তলপেট।

 

হলফনামা

জন্মের পর থেকেই একটি কবর বুকে নিয়ে শুয়ে আছি

অনন্ত ঘুমে, অনিদ্রায়

পেরিয়ে গেছি অসংখ্য মৃত্যুবার্ষিকী

দীর্ঘশ্বাস থেকে

হাওয়াকে আলাদা করতে করতে মরে গেছে বাতাস।

 

নিজের জলে একাই ফেঁসে গেছে নদী, বালুয়ারী দুপুর

চুরি করেছে জলের ঘুম, স্বপ্নে দেখি-

আমার পাশ দিয়ে হেঁটে যাচ্ছে কফিনের শেষ পেরেক

আমি ক্রমাগত ডুবে যাচ্ছি- অনন্ত ঘুমের হলফনামায়!

 

 

নক্ষত্রের শোকসভা

 

প্রতি রাতে নক্ষত্রের মৃত্যু -প্রতি রাতে শোকসভা

গাছে গাছে কুচকাওয়াজ- বৃষ্টি-

সন্দেহের ফেনা জমা বেঁধে ইটপাথর- জলঘুড়ি

 

জল থেকে উড়ে যায় অশ্রু

কিছুটা সমুদ্রে

কিছুটা চোখে

 

আমাকে ঘিরে রাখে পিতলের নদী, কাচের আয়না

ডুবে আছি গাভীন জলে, প্রতিবেশী ঘুমে

এই নির্জন রাতে।

 

বাংলাদেশের জন্ম ও বঙ্গবন্ধু: কিছু অনুমান, কিছু প্রশ্ন কিছু অনস্বীকার্য সত্য

আবু মকসুদ   বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘বাংলাদেশ চাওয়া’ বা ‘স্বাধীনতা চাওয়া’ নিয়ে কখনোই কোনো দ্বিধা-দ্বন্দ্ব থাকার কথা নয়। কিন্তু ইতিহাসকে ভিন্নখাতে প্রবাহিত করার অপচেষ্টার

মাহরাং বালুচ বেলুচিস্থানের শেখ মুজিব!

ফজলুল বারী   বেলুচিস্তানের স্বাধীনতা আন্দোলনের নেত্রী ডা: মাহরাং বালুচ আজ বঙ্গবন্ধুর মতোই পাকিস্তানের কারাগারে বন্দিনী। মিথ্যা মামলায় যাবজ্জীবন কারাদণ্ড দণ্ডিত হয়ে মানবেতর জীবন যাপন

গল্পটি রুনা আখতারকে নিয়ে

রুনা আখতার আমাদের কারখানায় অপারেটর থেকে সুপারভাইজার পদে পদোন্নতি পেয়েছে। পদোন্নতি একটি নিয়মিত বিষয়— অনেকেরই হয়। কিন্তু রুনার গল্পটি আলাদা।   এই পদোন্নতি তাকে এতটাই

আন্দরকিল্লা : আলোকিত জীবনের রূপরেখা

ধীমান বড়ুয়া কুরিয়ার সার্ভিসের কর্মীদের আন্তরিকতায় আপনার নিয়মিত প্রকাশনাগুলো আমার হাতে পৌঁছে যায়, আর আমি প্রতিবারই নিজেকে একজন কৃতজ্ঞ ও মুগ্ধ পাঠক হিসেবে আবিষ্কার করি।

বিশ বছর পর বাংলায় ফিরছেন তসলিমা

রোখসানা ইয়াসমিন মণি সাহিত্যের ইতিহাসে বহু লেখকই সময়ের স্রোতে প্রতিকূলতার মুখোমুখি হয়েছেন। কিন্তু কিছু মানুষ জন্মান কেবল লেখার জন্য। তসলিমা নাসরিন সেই ধারারই এক সাহসী