এখন সময়:- আজ: ---

এখন সময়:- আজ:
--

শাহরুখ খানকে জীবন্ত পুড়িয়ে মারার হুমকি !

যে সিনেমা হলে পাঠান সিনেমা মুক্তি পাবে, সেটি জ্বালিয়ে দেবেন, হুঁশিয়ারি অযোধ্যার মহন্তের। ট্রেলার প্রকাশের শুরু থেকেই বিতর্ক। ইতিমধ্যে কিছু রাজ্যে শাহরুখ-দীপিকার পাঠান সিনেমাটি বয়কটেরও দাবি উঠেছে। এবার এই আগুনে ঘৃতাহুতি পড়ল অযোধ্যার মহন্ত পরমহংসের ভিডিয়োবার্তা। যেখানে শাহরুখ খানকে জীবন্ত পুড়িয়ে মারার হুঁশিয়ারি দিয়েছেন মোহন্ত হনুমান গারহি রাজু দাস। এমনকি যে সিনেমা হলে পাঠান মুক্তি পাবে, সেই সিনেমা হলও পুড়িয়ে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তিনি। ভিডিয়োবার্তায় ঠিক কী বলেছেন মোহন্ত? মোহন্ত হনুমান গারহি রাজু দাস অযোধ্যায় প্রতিবাদ মঞ্চ থেকে বলেন, “বেশরম রং গানটি গেরুয়া রঙের অপমান করেছে। আমাদের সনাতন ধর্মের মানুষেরা ক্রমাগত এর প্রতিবাদ করছে। আজ আমরা শাহরুখ খানের পোস্টার জ্বালিয়েছি। যদি জিহাদি শাহরুখ খানের সঙ্গে দেখা হয়, আমি তাঁকে জীবন্ত পুড়িয়ে মারব।”

এখানেই শেষ নয়, জনগণের কাছে ‘পাঠান’ সিনেমা বয়কটের আবেদন জানিয়ে ভিডিয়োবার্তায় মোহন্ত বলেছেন, “পাঠান সিনেমাটি সনাতন ধর্মের অপমান করেছে। আমি জনগণের কাছে আবেদন জানাচ্ছি, যে সিনেমা হলে পাঠান সিনেমা মুক্তি পাবে, সেটি জ্বালিয়ে দেবেন।”

শাহরুখ খান-দীপিকা পাড়ুকোনের ‘পাঠান’ সিনেমার ‘বেশরম রং’ গানটির ট্রেলার প্রকাশের পর থেকেই দেশজুড়ে বিতর্ক শুরু হয়েছে। দীপিকা পাড়ুকোনের গেরুয়া রঙের বিকিনি পড়া নিয়েই বিতর্কের সূত্রপাত। মধ্যপ্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রীও সিনেমাটি বয়কটের ডাক তুলেছেন। এরপরই বিতর্কের ঝড় ওঠে অযোধ্যায়। রাস্তায় নেমে প্রতিবাদ শুরু করেছেন তপস্বী ছাবনির সাধুরা। সেই প্রতিবাদ মঞ্চ থেকেই এবার শাহরুখ খানকে জীবন্ত পুড়িয়ে মারার হুঁশিয়ারি দিলেন অযোধ্যার সাধু হনুমান গারহি রাজু দাস।

ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে নজরুলের সাহিত্যিক প্রতিরোধ

শাহেদ কায়েস একজন কবিকে নিয়ে ব্রিটিশ সরকার এতটা অস্বস্তিতে পড়েছিল কেন? তাঁর লেখা বাজেয়াপ্ত করতে হয়েছে, পত্রিকার জামানত কেড়ে নিতে হয়েছে, ছাপাখানায় নজরদারি বসাতে হয়েছে,

হঠাৎ ‘আন্দরকিল্লায় অন্তরকথা

ড. মাসুদুল হক   ২৫ আগস্ট ২০২৬ সন্ধ্যা একটু একটু করে রাতের দিকে গড়াচ্ছিল। কচি অন্ধকার পাকতে পাকতে যখন চেরাগি পাহাড় মোড়ে পৌঁছালাম, তখন চট্টগ্রামের

স্বপ্নীল বোঝাপড়া

সৈয়দ মনজুর কবির তুমি কে ও? কোন বাড়ির ছেলে? কই আগে তো কোনোদিন দেখি নাই? বেশ উচ্চ:স্বরে একটানে প্রশ্নগুলো করেন পিয়ার খান প্রায় আশি হাত

লাল নীল স্বপ্নের গল্প

দেবাশিস ভট্টাচার্য   শৈশব নিয়ে লিখতে গেলে আমি আবেগ আপ্লুত হয়ে যাই, জীবনের এতটা সময় পার করে এসে মনে হয় শৈশবই মানুষের জীবনের শ্রেষ্ঠ সময়।

কামার

তানভীর আহমেদ হৃদয় ভোরের আলো তখনও পুরোপুরি মাটিতে নামেনি। পূর্ব আকাশে সূর্যের আভা ফুটে উঠলেও গ্রামের অধিকাংশ মানুষের ঘুম ভাঙেনি। কিন্তু আব্দুল করিম কামারের ঘরে