এখন সময়:সকাল ৬:৩৮- আজ: বুধবার-২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ-১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ-বর্ষাকাল

এখন সময়:সকাল ৬:৩৮- আজ: বুধবার
২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ-১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ-বর্ষাকাল

শুভ বাংলা নববর্ষ, বিদায় সন্জীদা খাতুন

হাজার বছরের বাঙালির ইতিহাস ও ঐতিহ্যের শিকড় বাংলা নববর্ষ। বাংলা সন বা বাংলা বর্ষের প্রথম মাসের নাম বৈশাখ। পহেলা বৈশাখ বাঙালির নববর্ষ উৎসব। নববর্ষ বাঙালি তো বটেই, সকল দেশ ও জাতির নিজ নিজ নববর্ষের প্রথম দিনটি আনন্দ উৎসবের দিন। শুধু আনন্দ উৎসবই নয়, সকল মানুষের জন্য কল্যাণ কামনারও দিন। একে অন্যকে বলি শুভ নববর্ষ।
বাংলা নববর্ষ এখন আমাদের প্রধান জাতীয় উৎসব। বাংলাদেশে যে এতটা প্রাণের আবেগে এবং গভীর ভালোবাসায় এ উৎসব উদযাপিত হয় তার কারণ পাকিস্তান আমলে পূর্ব বাংলায় বাঙালিকে এ উৎসব পালন করতে দেয়া হয়নি। বলা হয়েছে এটা পাকিস্তানি আদর্শের পরিপন্থী। প্রকারান্তরে এ বক্তব্য ছিলো বাঙালি সংস্কৃতির ওপর এক চরম আঘাত। বাঙালি তার সংস্কৃতির ওপর এ আঘাত সহ্য করেনি। তারা এর বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে। পূর্ব বাংলায় বাঙালি ফুঁসে উঠেছে। এভাবেই পূর্ব বাংলার বাঙালি জাতীয়তাবাদ এবং জাতিসত্তা গঠনের প্রক্রিয়ার সঙ্গে যুক্ত হয়ে বাংলা নববর্ষ এবং তার উদযাপনের আয়োজন।
খুবই আশ্চর্যজনক ও পরিতাপের বিষয় হলো, ধর্মান্ধ বিপথগামী পশ্চাৎপদ ও কপুমন্ডুকতাচ্ছন্ন একটি চক্র বাংলা নববর্ষ উদযাপন ও উৎসবকে ইসলামবিরুদ্ধ ও বিধর্মীদের পৌত্তলিকতা অর্চনার সমতুল্য বলে ঢালাও অপব্যাখ্যা দিয়ে আসছে। অথচ এই অন্ধ কুচক্রী ধর্মান্ধ গোষ্ঠীটি বাংলা নববর্ষ ও বঙ্গাব্দের উৎস ও উদ্ভবের ইতিহাসকে অস্বীকার করে এবং যুক্তি ও প্রমাণের দালিলিক তথ্য ও সত্যকে হিমঘরে আবদ্ধ করে রাখে। তবে ঐতিহাসিক ও পণ্ডিতগণ অভিন্ন মতামত দিয়েছেন মুগল সম্রাট আকবর চান্দ্র হিজরি সনের সঙ্গে ভারতবর্ষের সৌর সনের সমন্বয় সাধন করে ১৫৫৬ সাল বা ৯৯২ হিজরীতে বাংলা সন চালু করেন। আধুনিক গবেষকদের অনেকেই মনে করেন মহামতি আকবর সর্ব ভারতীয় যে ইলাহী সন প্রবর্তন করতে চেয়েছিল তার ভিত্তিতেই বাংলায় আকবরের কোন প্রতিনিধি বা মুসলমান বা নবাব বাংলা সনের প্রবর্তন করেন। এ জন্যই একে ‘সন’ বা ‘সাল’ বলে উল্লেখ করা হয়। ‘সন’ শব্দটি আরবি আর ‘সাল’ শব্দটি ফারসি। তবে বাংলা সন ও সালকে বঙ্গাব্দও বলা হয়। বাংলা বর্ষের উৎসব ও উদ্ভবের ইতিহাস স্বাক্ষ্য দেয়, এই বর্ষপঞ্জী চিরায়ত ও আবহমান বাংলা ও বাঙালির, বিশেষ কোন ধর্ম বা গোত্রের নয়। তাই যারা বাংলা সন, সাল ও বঙ্গাবব্দকে বিধর্মীদের বলে ফতোয়া দেয় তাদের চেহারা ও মুখে তীব্র ঘৃণার চুনকালি পরিয়ে দিলেও কম দেয়া হবে। কারণ এরা বাংলা ও বাঙালি বিদ্বেষী ঘাতক কাঁটা এবং আলোবিনাশী মৌল আধার।

২৫ মার্চ চির বিদায় নিলেন বাঙালির সাংস্কৃতিক আন্দোলনের পুরোধা প্রাণ-প্রদীপ সন্জীদা খাতুন। রবীন্দ্র গবেষক, সঙ্গীতজ্ঞ, শিক্ষাবিদ ও মুক্তমনের আলোক শিখা সন্জিদা খাতুন নিজের ৯২ তম জন্মদিনের ১০ দিন আগে এবং বাংলা নববর্ষ ১৪৩২ সাল বরণের ২০ দিন আগে আনন্দময় মর্তালোক ছেড়ে পরলোকে পাড়ি দিলেন ৯১ বছর বয়সে। তিনি অবিনশ্বর ও অবিনাশী—আমাদের চেতনার সৈকতে ভোরের নোঙ্গর।

হাসনাত আবদুল হাই: নবতিতম জন্মদিনের শ্রদ্ধাঞ্জলি

আলম খোরশেদ তাঁর কথা প্রথম শুনি স্বয়ং পিতৃদেবের মুখে। একই এলাকা, ব্রাহ্মণবাড়িয়ার মানুষ দুজনেই, তদুপরি লতায় পাতায় কীরকম যেন আত্মীয়ও। এই নিয়ে একধরনের চাপা গর্বও

ডা. চন্দন দাশ ছিলেন বাংলাদেশের সাংস্কৃতিক ও প্রগতিশীল আন্দোলনের এক নিবেদিতপ্রাণ

শোয়েব নাঈম চন্দন দা’ (ডা. চন্দন দাশ) অভূতপূর্ব মানসিক অনুরণনে আমার মধ্যে বহু বছর আগেই বসন্তের এক রেশ রেখে গেছেন। তাঁর বসন্তের এই রেশ ছিল

তেজোদীপ্ত তোফায়েল আহমেদ বোধশূন্যতায় তুমি শোকসভা

কামরুল হাসান বাদল   বাঙালির হাজার বছরের ইতিহাসে একাত্তর একবারই এসেছিল, সে একাত্তর গৌরবের, সে একাত্তর অহংকারের। সে একাত্তর আর কখনও বাঙালির জীবনে আসবে না।

পান্থজনের কথা

সুমন বনিক মহেড়া জমিদার বাড়ির নামটি অনেক আগেই জানা ছিল, কিন্তু দেখা হয়নি। ইতিহাসের মাটি খুঁড়ে খুঁড়ে এর মানিকরতœ উদঘাটন করা ঊর্মিলা (আমার স্ত্রী)’র স্বভাবজাত

পরিশেষে সেই তুমি

সৈয়দ মনজুর কবির এমনিতেই সরু গলি, কি বুঝে ফায়ার ব্রিগেড এর মাঝারি সাইজের পেট মোটা ওয়াটার ওয়াগনটা ঢ়–কলো তা দামালের বোধগম্য হচ্ছে না। অফিসের গাড়ি