এখন সময়:বিকাল ৪:৫৮- আজ: মঙ্গলবার-২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ-৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ-গ্রীষ্মকাল

এখন সময়:বিকাল ৪:৫৮- আজ: মঙ্গলবার
২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ-৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ-গ্রীষ্মকাল

সিদ্দিক আহমেদ স্মারকগ্রন্থ

শোয়েব নাঈম

 

জীবনমরণে সীমানা ছাড়ায়ে

সম্পাদক : মুহম্মদ নুরুল আবসার

প্রকাশক: আবির প্রকাশন

প্রকাশকাল : অক্টোবর ২০১৯

প্রচ্ছদ : দেবাশীষ রায়

মুদ্রিত মূল্য : এক হাজার টাকা

তীব্র ইচ্ছার প্রসারণ ও সুদক্ষ সম্পাদনার সুশৃঙ্খল বিন্যাসে টানা ২৮ বছর ধরে প্রকাশিত হয়ে আসা শিল্প,সাহিত্য,সংস্কৃতি ও সমাজভাবনামূলক পত্রিকা ‘আন্দরকিল্লা’র নিবেদিতপ্রাণ সম্পাদক এবং মননশীল গ্রন্থপ্রকাশনার প্রাণকেন্দ্র ‘আবির প্রকাশন’-এর কর্ণধার মুহম্মদ নুরুল আবসার— ২০১৯ সালের অক্টোবরে, গভীর শ্রদ্ধার প্রতিবি¤^ ও অন্তর্লীন ভালোবাসার আবরণে প্রকাশ করেছেন এক স্মৃতিস্তম্ভ; যার

 

নাম— “সিদ্দিক আহমেদ স্মারকগ্রন্থ”| শ্রদ্ধার গ¤^ুজে ধীরে ধীরে স্থাপিত এই “সিদ্দিক আহমেদ স্মারকগ্রন্থ” এখন কেবল একটি গ্রন্থের সীমায় আবদ্ধ নয়; মুহম্মদ নুরুল আবসার সম্পাদিত এই স্মারকগ্রন্থ এখন পরিণত হয়েছে পাঠকের অনুসন্ধানের এক নিবিড় পাঠ্যভূমিতে| যেখানে এই গ্রন্থ হয়ে উঠেছে— সিদ্দিক আহমেদের মতন একজন বিরলপ্রজ ব্যক্তিত্বকে পুনরাবিষ্কার ও অšে^ষণের নির্বিকল্প পথরেখায়| সিদ্দিক আহমেদের বিস্তৃত জীবনবোধ, তাঁর অন্তর্মুখী দার্শনিক যাত্রা, বহুপাঠে সঞ্জাত শব্দভাষ্যের গভীর অনুরণনে দীপ্ত তাঁর পাঠনিমগ্নতা, তাঁর রাজনৈতিক চেতনার জ্যোৎস্নাধোয়া পথরেখা, তাঁর সৃজনশীল কাব্যভাবনার উন্মোচিত ও অনাবিষ্কৃত সব পরিসর, আর আত্ম¯^রে নিবেদিত মননশীল গদ্যের স্নিগ্ধ স্পর্শ— এই সবকিছু একসাথে হৃদয়ের তালুতে ধারণ করলে যেন তাঁর কররেখার অন্তর্লিখনই ধীরে ধীরে উন্মোচিত হয়| এমনই এক অন্তর্লৌকিক আবিষ্কারের ভুবন হয়ে উঠেছে “সিদ্দিক আহমেদ স্মারকগ্রন্থ”— যা এখন সিদ্দিক আহমেদকে কেন্দ্র করে প্রসারিত ভাবনার এক অনির্বচনীয়, বিস্তীর্ণ ও মহিমাšি^ত তথ্যভাণ্ডার|

 

এই চিরমহিমাময়, বিরল ব্যক্তিত্ব সিদ্দিক আহমেদের প্রতি গভীর শ্রদ্ধা ও নিবিড় ভালোবাসায় সিক্ত হয়ে নিগূঢ়ে রচিত হয়েছে এই স্মারকগ্রন্থের জন্য— ১২১ জন লেখকের মনন, বিশ্লেষণ ও উপলব্ধির ¯^াক্ষরধর্মী লেখা এবং ১৮৫টি আলোকচিত্রে প্রতিফলিত হয়ে ছড়িয়ে পড়েছে সিদ্দিক আহমেদের জীবন ও সত্তার অন্তর্লেখ ছায়া| ১২১ জন লেখকের নিবেদিত বয়ান ও অনুভবের বিন্যাসে মহান সিদ্দিক আহমেদের ব্যক্তিত্ব কেবল প্রসারিত হয়নি; বরং ৪৮০ পৃষ্ঠাব্যাপী এই স্মারকগ্রন্থের উজ্জ্বল পরিসরে উল্টো লেখকরাই যেন তাঁর আলোকচ্ছটায় স্নাত হয়ে নিজেদের অবস্থানকে আরও ঋদ্ধ, পরিশীলিত ও ব্যক্তিত্ববর্ধক করে তুলেছেন| প্রকৃত অর্থেই সুদক্ষ সম্পাদক মুহম্মদ নুরুল আবসার তাঁর যত্ননিবিড় সম্পাদনা ও মননসমৃদ্ধ বিন্যাসে যে স্মারকগ্রন্থটি শিরোনাম করেছেন—

 

” সিদ্দিক আহমেদ স্মারকগ্রন্থ

জীবনমরণে সীমানা ছাড়ায়ে”

 

এই শিরোনামেই প্রতিধ্বনিত হয়েছে এক অনতিক্রম্য মানবসত্তার জীবন ও উত্তরজীবনের অবিচ্ছিন্ন বিস্তার| যেখানে মহান সিদ্দিক আহমেদের মৃত্যুও কেবল আরেকটি পরিসর, সমাপ্তি নয়|

সিদ্দিক আহমেদকে কেন্দ্র করে প্রকাশিত এই সুবিশাল আয়তনের স্মারকগ্রন্থটি কেবল লেখাসংকলন নয়; এই বইটি এক বহুমাত্রিক বৌদ্ধিক মানচিত্র| যেখানে সিদ্দিক আহমেদের ব্যক্তিত্ব, চিন্তা, সৃজন ও স্মৃতির নানা স্তর সুসংবদ্ধভাবে উন্মোচিত হয়েছে| সম্পাদক মুহম্মদ নুরুল আবসার বিচক্ষণ নন্দনবোধ ও বিষয়ানুগ শৃঙ্খলার মধ্য দিয়ে গ্রন্থভুক্ত রচনাসমূহকে দশটি ¯^তন্ত্র অনুষঙ্গে বিন্যস্ত করেছেন, যা পাঠককে একটি সুপরিকল্পিত অšে^ষণের পথে পরিচালিত করে| এই সূচিভুক্ত অনুষঙ্গসমূহ হলো—

 

 

 

স্মৃতি ও সামগ্রিক মূল্যায়ন : যেখানে সিদ্দিক আহমেদের ব্যক্তিজীবন ও কর্মের সমšি^ত প্রতিফলন উঠে এসেছে|

গ্রন্থালোচনা : তাঁর সাহিত্যকর্মের সৃজিত পরিসর উন্মুক্ত হয়েছে|

কথোপকথন: যেখানে আড্ডা ও সংলাপের ভেতর দিয়ে উন্মোচিত হয়েছে তাঁর চিন্তার ¯^র|

 

নিবেদিত পঙ&ক্তিমালা :  তাঁর প্রতি শ্রদ্ধা ও অনুরাগের কাব্যময় নিবেদন|

কাছ থেকে দেখা: যা অন্তরঙ্গ অভিজ্ঞতার অন্তর্দৃষ্টি  বহন করেছে|

অগ্রন্থিত রচনা: যেখানে অপ্রকাশিত সৃজনের নতুন দিগন্ত প্রকাশিত হয়েছে|

পুনঃপাঠ : যা নতুন দৃষ্টিকোণ থেকে তাঁর কর্মকে পুনরাবিষ্কারের প্রয়াস|

প্রকাশিত গ্রন্থ: তাঁর রচনাবলির প্রামাণ্য তালিকা|

প্রাপ্তপদক ও সম্মাননা: যেখানে তাঁর ¯^ীকৃতির ইতিহাস তুলে ধরা হয়েছে|

আলোকচিত্র : যেখানে দৃশ্যমান হয়েছে তাঁর জীবনের বিবিধ উজ্জ্বল মুহূর্ত|

এই সুপরিকল্পিত বিন্যাসে স্মারকগ্রন্থটি কেবল ব্যক্তি সিদ্দিক আহমেদকে স্মরণ করে নি; তাঁকে ঘিরে গড়ে ওঠা এক পূর্ণাঙ্গ জ্ঞানভুবনকে পাঠকের সামনে উন্মুক্ত করে দিয়েছেন— সম্পাদক মুহম্মদ নুরুল আবসার|

 

শোয়েব নাঈম : সাহিত্যকর্মী, চট্টগ্রাম

সিদ্দিক আহমেদ স্মারকগ্রন্থ

শোয়েব নাঈম   জীবনমরণে সীমানা ছাড়ায়ে সম্পাদক : মুহম্মদ নুরুল আবসার প্রকাশক: আবির প্রকাশন প্রকাশকাল : অক্টোবর ২০১৯ প্রচ্ছদ : দেবাশীষ রায় মুদ্রিত মূল্য :

রানী বিনীতা রায়: কবি ও সম্পাদক

আরফান হাবিব   পার্বত্য চট্টগ্রামের সাহিত্য চর্চার ধারাটি নানা কারণে নিয়মিত ও শক্তিশালী আগেও ছিল না, এখনও নয়| দীর্ঘদিনের রাজনৈতিক অস্থিরতা, ভাষাগত সমস্যা, প্রান্তিকতা, সর্বোপরি

ইতিহাসের আয়নায় মুজিবনগর সরকার

হোসাইন আনোয়ার ১ মার্চ  সোমবার ১৯৭১ ঢাকা স্টেডিয়ামে ক্রিকেট খেলা চলছে| প্রায় ত্রিশ হাজার দর্শক খেলা দেখতে উপস্থিত|  ৩ মার্চ  ১৯৭১, ঢাকায় জাতীয় সংসদের অধিবেশন

মিথ : খুলে দেবে বন্ধ মনে হাজার দুয়ার

নাজমুল হুদা   কখনো জ্যোৎস্নালোকিত খোলা আকাশের নিচে একলা শুয়ে অসীম নীলের নক্ষত্রপুঞ্জ দেখেছেন? কী মনে হয়? অসংখ্য তারার মাঝে অতল গহ্বরে ঝাপ দিয়ে কোথাও

একজন প্রাসঙ্গিক সিদ্দিক আহমেদ

মুহম্মদ নুরুল আবসার সিদ্দিক আহমেদ| কবি, প্রাবন্ধিক ও অনুবাদক| তিনি পেশাগত জীবনে শিক্ষকতা করেছেন, সাংবাদিকতাও করেছেন| প্রথম যৌবনে মার্কসবাদে দীক্ষিত সিদ্দিক আহমেদ আমৃত্যু তা ধারণ