এখন সময়:দুপুর ১২:২১- আজ: শনিবার-৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ-২৪শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ-বর্ষাকাল

এখন সময়:দুপুর ১২:২১- আজ: শনিবার
৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ-২৪শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ-বর্ষাকাল

শ্রেফ পাগল !!

বাবুল সিদ্দিক

কয়েক বছর ধরেই লক্ষ করছি একুশে ফেব্রুয়ারির  ঠিক পরের দিন পাগলটাকে দেখা যায় শহরের অলিতে গলিতে, এ রাস্তায় ও রাস্তায়, এ মোড়ে ও মোড়ে, ডাস্টবিনের পাশে, নর্দমার ধারে। সকাল থেকে রাত পর্যন্ত চষে বেড়ায় শহরের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে।

সকাল বেলা কৌতূহল বসত জিজ্ঞাস করলাম,

“ তোমার নাম কি ? “

ও বলল , “ রফিক “

দুপুরে দেখলাম, পোস্ট অফিসের সামনে, ডাস্টবিনে হাত ঢুকিয়ে কি সব খুঁজছে।

বললাম, “ রফিক, কি খুঁজছ ?”

উত্তর দিল, “ আমি রফিক নই, আমি শফিক”

অবাক হলাম।

বিকেলে দেখা পার্কে কোনে।

বললাম, “শফিক, চা খাবে ?”

ও বলল, “আমি শফিক নই, আমি বরকত”

আর কোন উত্তর না দিয়ে হন হন করে হেটে গেলো বড় রাস্তার দিকে কাঁধে একটি বস্তা নিয়ে।

সন্ধ্যের মুখে বড় রাস্তার মোড়ে জটলা দেখে থমকে দাঁড়ালাম।জিজ্ঞাস করলাম,

“কি হয়েছে ?”

ভিড় থেকে একজন বলল,  “একটা চোর ধরা পড়েছে।“

ভিড় ঠেলে এগিয়ে গিয়ে দেখলাম, ল্যামপোস্টে বাঁধা সকালের

 

রফিক, দুপুরের শফিক, বিকেলের বরকত।পাশে মাল বোঝাই বস্তা, যা ছিল সকালে খালি।

একজন বলল,  “ঐ বস্তায় আছে চুরি করা জিনিস।”

খটকা লাগল,  জিজ্ঞাসা করলাম, “চুরি করেছ ? “

ও নির্বিকার, কোন উত্তর দিল না, মাটির দিকে তাকিয়ে রইল।

আমি বস্তার মুখের বাঁধন খুলে মাটিতে ঢেলে দিলাম, বেরোল  টুকরো টুকরো কাগজে ছাপার অক্ষর অ, আ, ক, খ, ছেঁড়া ফাটা, দুমড়ানো, মোচড়ানো, কাগজের ও কাপড়ের যত লাল, সবুজের জাতীয় পতাকা, ভাষা শহীদদের কিছু ছবি আর শহীদ মিনারের ছবি।  রাস্তা, ডাস্টবিন, নর্দমা থেকে কুড়িয়ে ভরেছে বস্তায়।

মুহূর্তে ভিড় হলো অদৃশ্য। ভিজে চোখে বাঁধন খুলে দিলাম পাগলের। আমার মুখের দিকে তাকাল একবার, তারপর মৃদুস্বরে বলল,

“দেখো, কেউ যেন পা দিয়ে মাড়িয়ে না যায়।”

তারপর আবার অক্ষরগুলো, পতাকাগুলো আর ছবিগুলো বস্তায় ভরে নিয়ে চলে গেলো দূরে বহু দূরে, আমার দৃষ্টির আড়ালে।

আমি দাড়িয়ে রইলাম স্তব্ধ হয়ে, অপার বিস্ময় আর একরাশ যন্ত্রনা বুকে নিয়ে।

 

 

বাবুল সিদ্দিক, নিউইয়র্ক প্রবাসী লেখক

বাংলাদেশের জন্ম ও বঙ্গবন্ধু: কিছু অনুমান, কিছু প্রশ্ন কিছু অনস্বীকার্য সত্য

আবু মকসুদ   বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘বাংলাদেশ চাওয়া’ বা ‘স্বাধীনতা চাওয়া’ নিয়ে কখনোই কোনো দ্বিধা-দ্বন্দ্ব থাকার কথা নয়। কিন্তু ইতিহাসকে ভিন্নখাতে প্রবাহিত করার অপচেষ্টার

মাহরাং বালুচ বেলুচিস্থানের শেখ মুজিব!

ফজলুল বারী   বেলুচিস্তানের স্বাধীনতা আন্দোলনের নেত্রী ডা: মাহরাং বালুচ আজ বঙ্গবন্ধুর মতোই পাকিস্তানের কারাগারে বন্দিনী। মিথ্যা মামলায় যাবজ্জীবন কারাদণ্ড দণ্ডিত হয়ে মানবেতর জীবন যাপন

গল্পটি রুনা আখতারকে নিয়ে

রুনা আখতার আমাদের কারখানায় অপারেটর থেকে সুপারভাইজার পদে পদোন্নতি পেয়েছে। পদোন্নতি একটি নিয়মিত বিষয়— অনেকেরই হয়। কিন্তু রুনার গল্পটি আলাদা।   এই পদোন্নতি তাকে এতটাই

আন্দরকিল্লা : আলোকিত জীবনের রূপরেখা

ধীমান বড়ুয়া কুরিয়ার সার্ভিসের কর্মীদের আন্তরিকতায় আপনার নিয়মিত প্রকাশনাগুলো আমার হাতে পৌঁছে যায়, আর আমি প্রতিবারই নিজেকে একজন কৃতজ্ঞ ও মুগ্ধ পাঠক হিসেবে আবিষ্কার করি।

বিশ বছর পর বাংলায় ফিরছেন তসলিমা

রোখসানা ইয়াসমিন মণি সাহিত্যের ইতিহাসে বহু লেখকই সময়ের স্রোতে প্রতিকূলতার মুখোমুখি হয়েছেন। কিন্তু কিছু মানুষ জন্মান কেবল লেখার জন্য। তসলিমা নাসরিন সেই ধারারই এক সাহসী