এখন সময়:রাত ১:৩৭- আজ: রবিবার-১০ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ-২৭শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ-গ্রীষ্মকাল

এখন সময়:রাত ১:৩৭- আজ: রবিবার
১০ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ-২৭শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ-গ্রীষ্মকাল

স্বপন দত্ত-এর গুচ্ছ কবিতা

শ্লীলতার লেবেনচুষ

 

অকস্মাৎ ঘূর্ণিবাত্যা ঝড়ে, চতুষ্পাটি তছনছ – নির্মাণের খুঁটি

যায় ধসে, খুটিনাটি তাণ্ডব-উৎসব ।

 

কম্পমান লোকালয় দাউ দাউ।

জান্তব দাহন,

বজ্রাঘাত, রাক্ষুসী বিদ্যুৎজিহ্বায়।

 

গ্রামগঞ্জ উতরোল শহর মাতাল।

পেটের ভেতর তখন বুকেরও ভেতর

হু হু কান্না, সামুদ্রিক ঢল।

এতিমখানায় কাঁদে রোদসী বকুল।

 

কোলাহলে গুঞ্জরণে কোকিলা বিকেল পাত পাতে দ্বিচারিতা, দেয় হামাগুড়ি

গেরামে গঞ্জের পেটে গুজবের চাষে,

তরাসের হাম্বারবে প্রগতিরা ধায়।

 

সুশীল শ্লীলতা চাষে লেবেনচুষ চোষে!

 

 

 

 

বৃষ্টি

 

বৃষ্টি বিরাম শব্দটা ভুলে গেছে, ঝরছে অবিরাম। উথাল হাওয়ার তোড়ে

মাঝে মাঝে আহ্

নীপবনের নীবিবন্ধন – ‘খুলু খুলু যায়’।

 

দৌড়। দে দৌড়, দে দৌড় – দৌড়

কে ওই, ছুঁয়ে দেবে, ছুঁয়ে দিতে চায়!

 

চমরী গাই-এর মতো চারিদিকে সঘন

আঁধার,

অঝোরে দুগ্ধ ঝরে মেঘমল্লারের তান।

 

দার্জিলিং চা-এর ওষ্ঠে মগ্ন মৃদু চুম,

মুখর বাদর দিনে। রবীন্দ্র সঙ্গীত

মনে পড়ে? আরও কিছু স্মৃতিময় উম।

 

 

 

 

 

 

দেশ

 

অবশেষে, সপ্তস্বরে বাজে রুদ্রবীণা

বাজিল মত্থিত করে মগজে সেতার,

তুফান তুফান তোলে তবলার বোল।

 

থমকায় ঘুণপোকা, দাঁতের রাগিণী।

অন্তরে বেজে ওঠে ওঙ্কারের ধুন,

আগুন আগুন।

 

ধুম রান্নাবান্না হবে মাটির চুলায়,

পৌঁছে যায় স্বাদু ঘ্রাণ পাখীর কুলায়।

 

এ আমার বাংলাদেশ, এ আমার দেশ।

 

 

 

 

 

হ্যালো, হেলিস না

 

হ্যালো হ্যালো হ্যালো,

হেলিস না আর কেলো।

 

কথায় কথায় হেলাফেলায়

হেলবি কিরে হেলবি কি?

রাধা গেলো, তুই কি জানিস

হেলতে হেলতে হেলসিংকি!

 

দেখ সাবধান, পিছন ফিরে

ধুম মচায়ে ভাঁজলো চিঁড়ে

খুললো মাথার খুলি,

অনেক হেলাফেলা ছিলো

বানভাসিতে রোদ চমকালো

উড়িছে বুলবুলি।

 

পোস্তাগোলা পগারপাড়

নোতুন দিনটা সামনে কার,

মোগলটুলী পাঠানটুলী

একসারিতে খায় খাবার।

বাঙালির বর্ষবরণ—কবিতায়-গানে

সুমন বনিক দিনপঞ্জিকায় প্রতিটি মাসের পাতা জুড়ে ৩০/৩১ টি সংখ্যা থাকে। সংখ্যাগুলো একএকটি তারিখ বা দিনের নির্দেশনা দিয়ে থাকে। আমরা সেই তারিখমতো আমাদের কর্মপরিকল্পনা সাজাই

আন্দরকিল্লা সাহিত্য পত্রিকাকে সম্মাননা দিলেন লক্ষ্মীপুর জেলা সাহিত্য সংসদ

গত ১১ এপ্রিল ২০২৬ লক্ষ্মীপুর জেলা সাহিত্য সংসদ—এর ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী সাহিত্য সম্মেলনে আন্দরকিল্লা সাহিত্য পত্রিকাকে সম্মাননা প্রদান করেন। আন্দরকিল্লা সম্পাদক মুহম্মদ নুরুল আবসার এই সম্মাননা

লক্ষ্মীপুর জেলা সাহিত্য সংসদের ২৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী সাহিত্য সম্মেলন অনুষ্ঠিত

লক্ষ্মীপুর প্রতিনিধি : গত ১১ এপ্রিল লক্ষ্মীপুর জেলা সাহিত্য সংসদের ২৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সাহিত্য সম্মেলন ২০২৬ উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সাহিত্য সংসদের

সুখ কিনতে কত লাগবে

সাফিয়া নুর মোকাররমা “সুখ কিনতে কত লাগবে?”—প্রশ্নটি শুনতে সরল, কিন্তু এর ভেতরে লুকিয়ে থাকে মানুষের গভীরতম আর্তি| আধুনিক জীবনের ব্যস্ততায় আমরা প্রায়ই ভাবি, সুখ যেন