এখন সময়:দুপুর ২:০৪- আজ: শনিবার-৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ-২৪শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ-বর্ষাকাল

এখন সময়:দুপুর ২:০৪- আজ: শনিবার
৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ-২৪শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ-বর্ষাকাল

শামীম নওরোজের  কবিতাগুচ্ছ

সোনালু ফুলের রেণু

এক.

সংবাদটি পৌঁছে দিয়ো

 

বাসর রাতের অন্ধকার আলোর অধিক

 

নক্ষত্র এখানে একা নয়

তার সঙ্গে ছায়াপথও আছে

 

মায়াবতী, কোথাও যেয়ো না তুমি

মনঃকষ্টে ভেসে আছি যমুনার জলে

 

দেবীকে চেনে না কেউ

অলৌকিক বাতাসে ঘুঙুর বাজে দেবতার জলসায়

 

ছেলেবেলা হারিয়ে গেছে

এখন যৌবন

মায়াবতী, প্রতিশ্রুতি রক্ষা করো

 

ভাতের ভেতরে ছাই

ফরসা বাতাসে উড়ে যাচ্ছে মায়াবী সংসার

 

সংবাদটি পৌঁছে গেছে

অতঃপর, কী হবে সেটাই ভাবার বিষয়

 

 

দুই.

দেখা হবে মেঘনার কূলে

 

চরের শরীরে কাশের বন

সাদা ফুলে ছেয়ে আছে চরের যৌবন

 

বিচ্ছেদের নূপুরে বাজে কোকিলের গান

 

বিছানা কখনো আপন হয় না

আমার কোনো বিছানা নেই

 

সাতপুরুষের বাস্তুভিটা ছেড়ে চলে এসেছি নদীর কূলে

এখানে সুখ ও অসুখ আছে

 

বড্ড ক্লান্ত

ঘুমিয়ে যাচ্ছে চোখ

 

মেঘনার কূলে যাচ্ছি

আঁধারে হারিয়ে যাবে কাশবন

হারিয়ে যাবে উচ্ছ্বসিত জোছনার আলো

 

 

 

 

 

 

তিন.

ভয়-ভয় করে

শূন্য-শূন্য লাগে

 

কী যেন নেই

কী যেন নেই

 

অস্থির সকাল

 

কেউ কিছু বলতে চাইলে বোলুগগে

সবটুকু অনাগ্রহ

 

প্রজাপতি উড়ে-উড়ে হারিয়ে যাচ্ছে

 

ঘাসের যৌবন ফেরে অশান্ত দুপুরে

 

বিকাল গড়িয়ে সন্ধ্যা নামছে

সামনে আঁধার

 

মধ্যরাত

 

শেষ রাতে শেষ হবে ভয়-ভয় খেলা

শেষ রাতে শেষ হবে শূন্য,-শূন্য খেলা

 

চার.

নদী ও নদের সঙ্গে আদরে কাতর হয়

মাঝে-মাঝে ভুলে যায় নদীটি তার নিজস্ব মোহনা

 

বাবা নদীতে মাছ ধরতে যেতেন

কাদাজলে ভিজে যেত বুকের জমিন

বাবা নেই

নদীটি শুকিয়ে গেছে

 

মা এখনো অপেক্ষা করেন

নদী  থেকে মাছ আসবে

কর্জ চালের সঙ্গে হেরে যাবে ক্ষুধা

 

বাবা নেই

নদীটিও থাকবে না, এটাই সত্য

বাংলাদেশের জন্ম ও বঙ্গবন্ধু: কিছু অনুমান, কিছু প্রশ্ন কিছু অনস্বীকার্য সত্য

আবু মকসুদ   বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘বাংলাদেশ চাওয়া’ বা ‘স্বাধীনতা চাওয়া’ নিয়ে কখনোই কোনো দ্বিধা-দ্বন্দ্ব থাকার কথা নয়। কিন্তু ইতিহাসকে ভিন্নখাতে প্রবাহিত করার অপচেষ্টার

মাহরাং বালুচ বেলুচিস্থানের শেখ মুজিব!

ফজলুল বারী   বেলুচিস্তানের স্বাধীনতা আন্দোলনের নেত্রী ডা: মাহরাং বালুচ আজ বঙ্গবন্ধুর মতোই পাকিস্তানের কারাগারে বন্দিনী। মিথ্যা মামলায় যাবজ্জীবন কারাদণ্ড দণ্ডিত হয়ে মানবেতর জীবন যাপন

গল্পটি রুনা আখতারকে নিয়ে

রুনা আখতার আমাদের কারখানায় অপারেটর থেকে সুপারভাইজার পদে পদোন্নতি পেয়েছে। পদোন্নতি একটি নিয়মিত বিষয়— অনেকেরই হয়। কিন্তু রুনার গল্পটি আলাদা।   এই পদোন্নতি তাকে এতটাই

আন্দরকিল্লা : আলোকিত জীবনের রূপরেখা

ধীমান বড়ুয়া কুরিয়ার সার্ভিসের কর্মীদের আন্তরিকতায় আপনার নিয়মিত প্রকাশনাগুলো আমার হাতে পৌঁছে যায়, আর আমি প্রতিবারই নিজেকে একজন কৃতজ্ঞ ও মুগ্ধ পাঠক হিসেবে আবিষ্কার করি।

বিশ বছর পর বাংলায় ফিরছেন তসলিমা

রোখসানা ইয়াসমিন মণি সাহিত্যের ইতিহাসে বহু লেখকই সময়ের স্রোতে প্রতিকূলতার মুখোমুখি হয়েছেন। কিন্তু কিছু মানুষ জন্মান কেবল লেখার জন্য। তসলিমা নাসরিন সেই ধারারই এক সাহসী