এখন সময়:ভোর ৫:১০- আজ: শনিবার-৭ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ-২৪শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ-শীতকাল

এখন সময়:ভোর ৫:১০- আজ: শনিবার
৭ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ-২৪শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ-শীতকাল

ইফতার পার্টি নয়, সেদিন যেন তারার হাট বসেছিল পিটস্টপে

রুহু রুহেল

সমাজ ও সংস্কৃতির বড় পরিচয় সম্প্রীতির অটুট বন্ধনে সামনের পথে অবিরাম এগিয়ে চলা। সাম্য সুন্দর স্বদেশ গঠনের জন্য প্রয়োজন বিবিধ মত ও পথকে যথাসুন্দর সহিষ্ণুতার সাথে মূল্যায়ন করা। শিল্প, সাহিত্য, সংস্কৃতি ও সমাজ ভাবনামূলক কাগজ ‘আন্দরকিল্লা’র উদ্যোগে আয়োজন করা হয়েছিল সুহৃদ সমাবেশ ও ইফতার অনুষ্ঠান। ১৬ মার্চ ২০২৫ সন্ধ্যায় লালখান বাজার মোড়ে পিটস্টপের নাতিশীতোষ্ণ মিলনায়তনে এ আয়োজন ছিল খুবই আনন্দদায়ক, তৃপ্তিকর ও মনোমুগ্ধকর।

বাংলা ভাষা ও সাহিত্যের সাথে সম্পৃক্ত অনেক কৃতীধন্য ও প্রথিতজন উপস্থিত ছিলেন আন্দরকিল্লা’র এ নন্দন আয়োজনে। মিলনায়তন যেন অসংখ্য তারার মেলায় জ্বলজ্বল করছিল। পিটস্টপের হিমশীলত অঙ্গন মুখর হয়ে ওঠেছিল সেদিন সন্ধ্যায়। আন্দরকিল্লা সম্পাদক কবি মুহম্মদ নুরুল আবসারের প্রতি অপার শুভেচ্ছা ও ভালোবাসার শব্দস্বরে অভ্যাগত অতিথিগণ জ্ঞাপন করলেন অমৃত বচন। বাংলাদেশ রাইটার্স ক্লাব চট্টগ্রাম এর

সভাপতি সত্তর দশকের প্রসিদ্ধ কবি খুরশিদ আনোয়ার বলেন— আন্দরকিল্লা’র প্রসার ও প্রচার কামনা করছি, সাহসী আবসার ভাই এগিয়ে যান আমরা আছি। খ্যাতিমান কবি, শিক্ষাবিদ নজরুল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর ড. মোহীত-উল আলম বলেন— আন্দরকিল্লা’র জন্য অপার শুভেচ্ছা ও অভিনন্দন। এ পত্রিকা দেশে বেশ সুনাম কুড়াতে সক্ষম হয়েছে। মৃদু মধুর স্বরে শুভেচ্ছা জানান বিশিষ্ট লেখক ও চা বিশেষজ্ঞ প্রাবন্ধিক আমিনুর রশিদ কাদেরী। আরো উপস্থিত ছিলেন বিশিষ্ট নাট্যজন বিটার চেয়ারম্যান শিশির দত্ত। তিনি বলেন—আন্দরকিল্লা’র অগ্রযাত্রা উত্তোরোত্তর আরো সমৃদ্ধ হোক।

এ আয়োজনকে শুভেচ্ছা জ্ঞাপনের মাধ্যমে আরো মহিমান্বিত করেন যারা—কবি রিজোয়ান মাহমুদ, কবি হাফিজ রশিদ খান, কবি শ.ম. বখতিয়ার, নন্দিত কথাশিল্পী বিশ্বজিৎ চৌধুরী, কবি ও সাংবাদিক কামরুল হাসান বাদল, কবি ওমর কায়সার, আন্দরকিল্লার সহকারী সম্পাদক শান্তিপদ বৈদ্য, কবি নাজিমুদ্দীন শ্যামল, কবি সাঈদুল আরেফিন, কবি ও কথাশিল্পী বিচিত্রা সেন, কবি রুহু রুহেল, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রফেসর ড. আহমেদ মওলা, কবি আ.ন.ম ইলিয়াছ, কবি রফিক আনম, রোটারিয়ান মোহাম্মদ ইউনুস। আরো উপস্থিত ছিলেন প্রাবন্ধিক এস.এম. মোখলেসুর রহমান, চট্টগ্রাম কলেজ বাংলা বিভাগের অধ্যাপক মোহাম্মদ আবদুস সালাম, প্রাবন্ধিক ও কবি অমল বড়ুয়া, বিশিষ্ট অনুবাদক কুমিল্লা আর্মি বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক আলমগীর মোহাম্মদ, সাংবাদিক মোঃ সেলিম, রায়হান বাদশা, মোঃ রফিক, বিশিষ্ট চিত্রশিল্পী নাজমুল হুদা, বাচিক শিল্পী ও কবি তারিফা হায়দার, বাচিক শিল্পী ও কবি প্রতিমা দাশ, কবি ও অনুবাদক মাইনুর নাহার ও মোঃ ফিরোজ মাহমুদ, নুরুল ওসমান ও আলোকচিত্রী কবি আসিফ ইকবাল।

মহতী এ আয়োজনে আন্দরকিল্লার দীর্ঘ ২৭ বছর পথচলার চার সুহৃদ সারথিকে সম্মাননা প্রদান করা হয়। তাঁরা হলেন যথাক্রমে— প্রাবন্ধিক ও চা গবেষক আমিনুর রশীদ কাদেরী, বিশিষ্ট সমাজসেবক রোটারিয়ান মোহাম্মদ ইউনুস, আন্দরকিল্লার সহকারী সম্পাদক শান্তি পদ বৈদ্য, মাহাত্মসূচক আলোকচিত্রী নাজমুল হুদা। সম্মাননা ক্রেস্ট প্রদানে অংশগ্রহণ করেন—কবি ও শিক্ষাবিদ প্রফেসর ড. মোহীত-উল-আলম, কবি খুরশীদ আনোয়ার এবং সম্পাদক কবি মুহম্মদ নুরুল আবসার। সকলেই স্ব-স্ব অবস্থান থেকে আন্দরকিল্লা’র অগ্রযাত্রাকে সম্মানের সাথে প্রীতিবাক্যে মূল্যায়ন করলেন। শিল্প-সাহিত্য সংস্কৃতির সাথে সংশ্লিষ্ট শীর্ষজনরা উপস্থিত থেকে অনুষ্ঠানটিকে মহিমান্বিত করেছেন। এজন্য পত্রিকার সম্পাদক উপস্থিত সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

রুহু রুহেল, কবি, চট্টগ্রাম

মুসলিম সম্পাদিত ও প্রকাশিত সাহিত্য পত্রিকা মুসলিম সাহিত্য সমাজের মুখপত্র : শিখা

ইসরাইল খান ভূমিকা: উনিশ শতকের রেনেসাঁস হিন্দুসমাজেই বদ্ধ ছিল। ওর মর্মবাণী সমাজঅভ্যন্তরে প্রবাহিত করেছিলো যেসকল সাময়িকপত্র তা ছিল হিন্দুসমাজপতিগণের। মুসলিম- পত্রপত্রিকার উদাহরণ কেবলই পার্শ্বপ্রতিক্রিয়া। উল্লেখ

নাটোরের সাহিত্য সম্মেলনে রত্নগর্ভা হাজেরা খাতুন পদক ২০২৫ প্রদান ও গুণীজন সংবর্ধনা

\ আন্দরকিল্লা ডেক্স \ নাটোর ভিক্টোরিয়া পাবলিক লাইব্রেরি মিলনায়তনে বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত প্রখ্যাত কথাসাহিত্যিক জাকির তালুকদার হাজেরা ফাউন্ডেশন সাহিত্য সম্মেলন শুভ উদ্বোধন করেন। সম্মেলনে প্রতি

আন্দরকিল্লা’র উদ্যোগে তিন কবির জন্মদিন উদযাপন

মন ও প্রাণের অনাবিল আনন্দ আমেজে শীতার্ত সন্ধ্যেয় হৃদয়ের উষ্ণতায় উচ্ছল উচ্ছ্বাসে আন্দরকিল্লার ২৮ বছর পদার্পণ, ইংরেজি নববর্ষ ২০২৬, এবং তিন কবির জন্মদিন উদযাপন অনুষ্ঠিত

প্রজেক্ট ক্লাউড হাউস

রোখসানা ইয়াসমিন মণি ডা. অভ্র সেনগুপ্ত, একজন প্রথিতযশা জ্যোতির্বিজ্ঞানী। ল্যাবের কাঁচের দেওয়ালের ওপারে ধূসর আকাশের দিকে তাকিয়ে আছেন। আজ সকালটা মেঘাচ্ছন্ন, ঠিক তার মনের মতো।