এখন সময়:দুপুর ১:১৯- আজ: শনিবার-৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ-২৪শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ-বর্ষাকাল

এখন সময়:দুপুর ১:১৯- আজ: শনিবার
৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ-২৪শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ-বর্ষাকাল

হাফিজ রশিদ খান-এর কবিতাগুচ্ছ

শরতে আমার ঘুমহারা গান

 

তুমি আকাশের ওই মসৃণ ছায়ালু পথ

হরিৎপাতার ঘনিষ্ঠ পরগনায় বাতাসের মার্চপাস্ট

উঠোনে ঝকমকিয়ে হাসা বৃষ্টিবাহিনীর জলকেলি

 

এই শরতের উজল পহরে শুরু হলো তবে আজ

পরিপাটি ভুবনের ঘরে-ঘরে আমার চোখের

ঘুমহারা গান আর অক্লান্ত প্রব্রজ্যা

 

 

গহন পাড়াগাঁয় মৃত আমি

 

অনুভূতিদেশের গহন পাড়াগাঁয়

ঝোপের ছায়ায় রেশমিপালক পক্ষী আমি এক চেয়ে থাকি

পৃথিবীর আলো-হাওয়া আর

নরনারীদের সংসার জীবনযাপনের দিকে লুব্ধ চোখে

 

আমাকে এ দশা দিয়েছে পথের পাশে

জীবন-গ্রন্থাগারের তাকে-তাকে

সাজানো মানব-অক্ষরেরা

ওই জ্ঞানে মোহমুক্ত আমি রয়ে যাবো এই গাঢ় গাঁওয়ের

খেজুরের মিঠায় ডাগর চোখ মেলে বসে থাকা

মাছির শরীর হয়ে

আলুথালু সন্ধ্যার শিথানে

আর রাতের আঁধারমানিকের আলোঝরা গুচ্ছে-গুচ্ছে

 

সেইসব অক্ষরের অবিনাশিতায়

অন্যরকমের মৃত আমি এখন— ডেকো না

ডেকো না আমারে বন্ধু

 

তোমাদের সকল কাজের কাজি হতে …

 

 

সুফি-সমাসঙ্গ

যুবরাজ দারাসিকো হত্যা হলো সুফি-সমাসঙ্গের গৌরবে

আওরঙ্গের রাজত্ব তবু চলে বিশাল ভারতবর্ষে

সুফিপ্রাণ শারমাদ শহীদেরা প্রতিবাদ অব্যাহত রাখে

ব্যথিতের উল্কি এঁকে বুকে

রাজতোরণের সামনে গড়ায়

জীর্ণ কম্বল জড়ায়ে গায়ে

 

ওপরের হুকুমে তাদেরও খুন ঝরে

মোগলে তা চেটেপুটে খেয়ে এপিটাফ লেখে

অমর হবার উগ্র বাসনায়

সূর্যালো নিবিয়া যায়

অন্ধকার চলে যায় অন্ধকারের অতল বিরাবানে

ধীরে ফসিলে-ফসিলে ভরে গোরস্তান

 

 

 

 

 

 

 

 

শারমাদেরা দূরের বাতি হয়ে জ্বলে

পৃথিবীর হৃৎখচিত মুক্তির আকাশে …

 

শুভযোগ

 

যাহা রেখে যাও তাই থেকে যায়

নাদানেরা, কুকুরেরা খায়

 

বগলে দুধের বোতল চাদরে ঢেকে দিকে-দিকে

প্রিয় মেকুরের খোঁজে এত্তেলা পাঠাও দৌবারিকে

 

বনের ভেতরে, সাগরের তটে

হেঁটে চলা তোমার ছায়ার মায়াগল্প এইখানে রটে

 

আসমান বেয়ে আটলান্টিকের পারে

শ্বেতকায় মুলুকের মগজের ধারে

 

 

অনেক দিনের সুখবোধ ছেড়ে আমার কুটিরে

সুচারু নখের জ্যোতি ঝরে তুমুল তিমিরে

 

এবার ফুরাবে তো যন্ত্রণা এ ঘাগির জীবনের

যেহেতু বিরাজ করে শুভযোগ তোমার প্রেমের …

 

 

যৌনতার বর্বরতা

 

যৌনতার বর্বরতা আমাকে দাও হে মুক্তি

আমার অনেক ভক্তি শুক্তির ভেতরে

মুক্তো আহরণে উড়ন্ত রয়েছে আজও

নাবিকের দুর্ধর্ষ চরিতামৃত অন্বেষায়

 

কামগন্ধময় তীব্র লিপ্সার গা ঘিনঘিন করা

হা-মুখো এ সংসারের গাড্ডা থেকে

এই ইহ দেহনন্দন আকাশে ওড়াও, ওড়াও

হে জিবরাইল

তোমার কুশলী চিমটিতে তুলে

এই শিশ্নকৃষ্ণজ্বালা, নোলাদাগা স্ফীত কনডম

ফুঁয়ে-ফুঁয়ে নির্বাপিত করো

 

ওগো বিয়াত্রিচে দেবী, কবি দান্তের প্রেমিকা

আমি অলিকুল শিরোমণিদের সেবাদাস হবো নেশাতুর নেত্রে

হবো তো অমিত শক্তিধর মাঙ্গলিক

সমাজের স্বপ্নের পূরণে …

বাংলাদেশের জন্ম ও বঙ্গবন্ধু: কিছু অনুমান, কিছু প্রশ্ন কিছু অনস্বীকার্য সত্য

আবু মকসুদ   বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘বাংলাদেশ চাওয়া’ বা ‘স্বাধীনতা চাওয়া’ নিয়ে কখনোই কোনো দ্বিধা-দ্বন্দ্ব থাকার কথা নয়। কিন্তু ইতিহাসকে ভিন্নখাতে প্রবাহিত করার অপচেষ্টার

মাহরাং বালুচ বেলুচিস্থানের শেখ মুজিব!

ফজলুল বারী   বেলুচিস্তানের স্বাধীনতা আন্দোলনের নেত্রী ডা: মাহরাং বালুচ আজ বঙ্গবন্ধুর মতোই পাকিস্তানের কারাগারে বন্দিনী। মিথ্যা মামলায় যাবজ্জীবন কারাদণ্ড দণ্ডিত হয়ে মানবেতর জীবন যাপন

গল্পটি রুনা আখতারকে নিয়ে

রুনা আখতার আমাদের কারখানায় অপারেটর থেকে সুপারভাইজার পদে পদোন্নতি পেয়েছে। পদোন্নতি একটি নিয়মিত বিষয়— অনেকেরই হয়। কিন্তু রুনার গল্পটি আলাদা।   এই পদোন্নতি তাকে এতটাই

আন্দরকিল্লা : আলোকিত জীবনের রূপরেখা

ধীমান বড়ুয়া কুরিয়ার সার্ভিসের কর্মীদের আন্তরিকতায় আপনার নিয়মিত প্রকাশনাগুলো আমার হাতে পৌঁছে যায়, আর আমি প্রতিবারই নিজেকে একজন কৃতজ্ঞ ও মুগ্ধ পাঠক হিসেবে আবিষ্কার করি।

বিশ বছর পর বাংলায় ফিরছেন তসলিমা

রোখসানা ইয়াসমিন মণি সাহিত্যের ইতিহাসে বহু লেখকই সময়ের স্রোতে প্রতিকূলতার মুখোমুখি হয়েছেন। কিন্তু কিছু মানুষ জন্মান কেবল লেখার জন্য। তসলিমা নাসরিন সেই ধারারই এক সাহসী