এখন সময়:- আজ: ---

এখন সময়:- আজ:
--

সৈয়দা নাদিরা বেগম-এর হাইকু

( অক্ষর বিন্যাস- ( ৫+৭+৫ )

 

 

১.  ধোঁকা

ঢাকে আড়ালে

মানুষ শয়তান

চেনা কঠিন।

 

২.  সাইমুম

উঠুক ঝড়

হাওয়ায় মিলাক

চিন্তা কিসের !

 

৩.  চোখেঠুলি

ভোর হয়নি !

আত্মতুষ্ট বিভোর

ভ্রান্তিবিলাস।

 

৪.  দুরূহ

থিতু হওয়া

এতই কি সহজ !

আবর্তে ঘোরা।

 

৫.  অসাধ্যসাধন

সহজ নয় !

পরিবর্তন করা

কালোকে সাদা।

 

৬.  ত্রিশঙ্কু

দ্বিধাবিভক্ত

দোদুল্যমানতায়

নিষ্ক্রিয় রূপ।

 

৭.  আত্মস্থ

স্থিতিকরণ

অতীত বিস্মরণ

আশ্বাসে মন।

 

৮.  অহংকার

সৃষ্টি সুন্দর !

মহতী প্রেরণায়

সম্মুখ যাত্রা।

 

৯.  আশীর্বাদ

পবিত্র ঝর্ণা

প্রবাহিত জীবনে

অন্তবিহীন।

 

১০.  নিষ্ঠা

সাধনা যত

হারায়না বিফলে

একাগ্রতায়।

 

১১.  পুষ্পিত পুষ্প

দৃষ্টিনন্দন !

সৌরভে ভরা বুক

মনমাতায়।

 

১২.  বিস্তার

জানালা খোলা

সহজ আনাগোনা

পরিশুদ্ধতা।

 

১৩.  লাভখতিয়ান

হিসাবখাতা

পূর্ণতা প্রাপ্তি চায়

লোকসানে না।

 

১৪.  চলমান চিত্রে

বিপণ বেলা

ঘাটের বিপণন

বিপণী খেলা।

 

১৫.  বঁধুয়া

নিবিড় শান্তি

ঢাল দুঃসময়ের

বন্ধু আমার।

‘কল্লোল যুগের পরে’ অগ্রগতি’র কথা

ইসরাইল খান এই রচনাটির শিরোনাম হতে পারে—‘ত্রিশের দশকের সাহিত্যান্দোলন ও সাপ্তাহিক অগ্রগতি (১৯৩৫-৩৯)’। কিন্ত তার দরকার নেই । ‘অগ্রগতির কাহিনী’ নামে গল্পটা বলি—। ঊনিশ শতকে

তরুণ লেখক আতিকুর রহমান’র আরবে মুসাফির গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠান

তরুণ লেখক আতিকুর রহমান আতিক’র লেখা আরবে মুসাফির গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠান ১০ সেপ্টেম্বর চট্টগ্রাম নগরীর পিটস্টপ হল রুমে আবির প্রকাশন-এর নির্বাহী পরিচালক মুহম্মদ নুরুল আবসার’র

অপূর্ণতার ভেতর পূর্ণ এক সৃজনযাত্রা : কামরুল হাসান বাদল

এজাজ ইউসুফী কোনো লেখককে মূল্যায়ন করা সহজ নয়, বিশেষত যখন তার সৃজনী কাজের বিস্তার একক কোনো সাহিত্যধারার মধ্যে সীমাবদ্ধ থাকে না। কবিতা, গল্প, ছড়া, প্রবন্ধ,

উদীচী’র সুর-আলেখ্য ‘একতারা ও রবীন্দ্র – বীণা’র অনুরণন

অনিন্দিতা অনি   অন্ধকার মঞ্চ। শিল্পীবৃন্দ সারিবদ্ধভাবে বসে আছেন, সঙ্গে তালবাদকেরা। হঠাৎ মঞ্চের মাঝখানে গোল হয়ে নেমে এলো এক আলোকরশ্মি। দুহাত তুলে দাঁড়িয়ে আছেন এক

চক্র

সৈয়দ মনজুর কবির   দরজায় অনবরত হাত চাপড়ানোর ধুপ ধুপ শব্দে সিহাবের সকালের মজার ঘুমটা যায় ভেঙে। মেজাজটা যায় বিগড়ে। এভাবে দরজায় শব্দ তো কারো