এখন সময়:- আজ: ---

এখন সময়:- আজ:
--

রূপক বরন বড়ুয়া’র লিমেরিক

দ্রোহ

 

 

১.

এক চাষা করেছিলো আশা

ছাগলে দেখে লোভ তার খাসা

কী চায় কী খায়

সব গাছ কই যায়

জমিনে দেখে কীর্তিনাশা।

 

২.

ভুঁইফোড় ঘরে ছিলো দিয়ে দোর

মুখ ঢাকা চোখে আঁধারের ঘোর

মিথ্যার মিছিল

হলো শামিল

সবাই অবাক অসভ্যের কী জোর।

 

৩.

যুগ যায় যুগ খালি হবে মা’র বুক

সবুজে লাল চোখ নাই প্রাণে সুখ

বেহাল পাখি

রাত যে বাকি

দুঃশাসন বুকে শুধু ধুকপুক।

 

৪.

মাঠে ময়দানে অশ্লীল শব্দে

অভিধান সাজায় কালের অব্দে

শিশু কয়  হায়

কী আসে যায়

কতো কী শব্দ আছে জব্দে।

 

৫.

জুতার মালার অর্থ কে জানে

মুক্তিযোদ্ধা পায় কোন আধানে

মুক্তি কী নাই

যা ইচ্ছে তাই

দ্বন্দ্বে চুর কেবল হিংসা, ধ্যানে ।

 

 

 

 

 

৬.

স্কুলে শিক্ষকরা খায় কিল ঘুষি

ছাত্রের মনে এতো রাগ পুষি

ক্লাস যে খালি

দেদার গালি

পরীক্ষা বিনে পাশে খুশি।

 

৭.

ক্লাস আজ নাই বিপ্লবের রেশ তুলে

স্লোগানে অস্ত্রের নেকাব খুলে

ওরা পারে

ধায় আর মারে

দীঘল জলের বুকে বিষ গুলে।

 

৮.

বায়ান্ন,একুশকে যায় ভুলি

মুরাল ভাঙি ভিন্ন স্বর তুলি

চাঁদ-তারা চাই

পতাকায় নাই

ভ্রষ্ট বাহাস স্তম্ভে আঙুলি।

 

৯.

পদ্মার সেতুতে রাহু কেতু

সেতুর মাটি চাই এ কোন হেতু

স্ক্রু নাট খুলে

স্রোতে দুলে

নৌকায় দেয় পাড়ি বিনে সেতু!

 

১০.

সূক্ষ্ম নকশার জানু কারিগর

দেশ থাক বন্ধক থাকে কি এরপর

চুক্তির জয়গান

দেশটার যায় প্রাণ

মার্কিনী তানে বুঁদ এক জোচ্চোর।

ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে নজরুলের সাহিত্যিক প্রতিরোধ

শাহেদ কায়েস একজন কবিকে নিয়ে ব্রিটিশ সরকার এতটা অস্বস্তিতে পড়েছিল কেন? তাঁর লেখা বাজেয়াপ্ত করতে হয়েছে, পত্রিকার জামানত কেড়ে নিতে হয়েছে, ছাপাখানায় নজরদারি বসাতে হয়েছে,

হঠাৎ ‘আন্দরকিল্লায় অন্তরকথা

ড. মাসুদুল হক   ২৫ আগস্ট ২০২৬ সন্ধ্যা একটু একটু করে রাতের দিকে গড়াচ্ছিল। কচি অন্ধকার পাকতে পাকতে যখন চেরাগি পাহাড় মোড়ে পৌঁছালাম, তখন চট্টগ্রামের

স্বপ্নীল বোঝাপড়া

সৈয়দ মনজুর কবির তুমি কে ও? কোন বাড়ির ছেলে? কই আগে তো কোনোদিন দেখি নাই? বেশ উচ্চ:স্বরে একটানে প্রশ্নগুলো করেন পিয়ার খান প্রায় আশি হাত

লাল নীল স্বপ্নের গল্প

দেবাশিস ভট্টাচার্য   শৈশব নিয়ে লিখতে গেলে আমি আবেগ আপ্লুত হয়ে যাই, জীবনের এতটা সময় পার করে এসে মনে হয় শৈশবই মানুষের জীবনের শ্রেষ্ঠ সময়।

কামার

তানভীর আহমেদ হৃদয় ভোরের আলো তখনও পুরোপুরি মাটিতে নামেনি। পূর্ব আকাশে সূর্যের আভা ফুটে উঠলেও গ্রামের অধিকাংশ মানুষের ঘুম ভাঙেনি। কিন্তু আব্দুল করিম কামারের ঘরে