এখন সময়:বিকাল ৫:২৬- আজ: শনিবার-২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ-১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ-গ্রীষ্মকাল

এখন সময়:বিকাল ৫:২৬- আজ: শনিবার
২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ-১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ-গ্রীষ্মকাল

অরিন্দম নাট্য সম্প্রদায়ের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

অরিন্দম নাট্য সম্প্রদায়ের বার্ষিক সাধারণ সভা গত ৪ জানুয়ারী ২০২৩ তারিখ জেলা শিল্পকলা একাডেমি, চট্টগ্রামে অনুষ্ঠিত হয়েছে। জনাব আকবর রেজার সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় শুরুতে অরিন্দম নাট্য সম্প্রদায়ের তিনজন নাট্যকর্মী খালিদ আহসান, আবদুস সালাম আদু ও সুব্রত বড়ুয়া রনির মৃত্যুতে গভীর শোক ও শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।

বার্ষিক সাধারণ সভায় সাধারণ সম্পদকের প্রতিবেদন পেশ করেন দলের সাধারণ সম্পাদক সাইফুল আলম বাবু। আর্থিক প্রতিবেদন পেশ করেন কোষাধ্যক্ষ উদয়ন কুমার বিশ্বাস। অরিন্দম নাট্য সম্প্রদায়ের পঞ্চাশ বছর পূর্তি আয়োজন ও অন্যান্য কার্যক্রম বিষয়ে আলোচনা করেন শিশির দত্ত, কমল সেনগুপ্ত, মুনির হেলাল, হাসান আহমেদ খান, সাবিরা সুলতানা বীনা, সালাউদ্দীন নকী, শাহরিয়ার আদনান শান্তনু, শেখ আনিস মঞ্জুর, কাজল সেন, শহিদুল মিরাজ প্রমুখ।

সভায় বর্তমান কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়। এবং অরিন্দম নাট্য সম্প্রদায়ের সাত সদস্য বিশিষ্ট নতুন কার্যকরী কমিটি গঠন করা হয়। নতুন কমিটির নিম্নরূপঃ
সভাপতিঃ আকবর রেজা, সাধারণ সম্পাদকঃ সাইফুল আলম বাবু, কোষাধ্যক্ষঃ উদয়ন কুমার বিশ্বাস। সদস্যঃ সাবিরা সুলতানা বীনা, কাজল সেন, শহিদুল মিরাজ, সিরাজাম মুনিরা। প্রেস বিজ্ঞপ্তি

বাঙালির বর্ষবরণ—কবিতায়-গানে

সুমন বনিক দিনপঞ্জিকায় প্রতিটি মাসের পাতা জুড়ে ৩০/৩১ টি সংখ্যা থাকে। সংখ্যাগুলো একএকটি তারিখ বা দিনের নির্দেশনা দিয়ে থাকে। আমরা সেই তারিখমতো আমাদের কর্মপরিকল্পনা সাজাই

আন্দরকিল্লা সাহিত্য পত্রিকাকে সম্মাননা দিলেন লক্ষ্মীপুর জেলা সাহিত্য সংসদ

গত ১১ এপ্রিল ২০২৬ লক্ষ্মীপুর জেলা সাহিত্য সংসদ—এর ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী সাহিত্য সম্মেলনে আন্দরকিল্লা সাহিত্য পত্রিকাকে সম্মাননা প্রদান করেন। আন্দরকিল্লা সম্পাদক মুহম্মদ নুরুল আবসার এই সম্মাননা

লক্ষ্মীপুর জেলা সাহিত্য সংসদের ২৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী সাহিত্য সম্মেলন অনুষ্ঠিত

লক্ষ্মীপুর প্রতিনিধি : গত ১১ এপ্রিল লক্ষ্মীপুর জেলা সাহিত্য সংসদের ২৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সাহিত্য সম্মেলন ২০২৬ উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সাহিত্য সংসদের

সুখ কিনতে কত লাগবে

সাফিয়া নুর মোকাররমা “সুখ কিনতে কত লাগবে?”—প্রশ্নটি শুনতে সরল, কিন্তু এর ভেতরে লুকিয়ে থাকে মানুষের গভীরতম আর্তি| আধুনিক জীবনের ব্যস্ততায় আমরা প্রায়ই ভাবি, সুখ যেন