এখন সময়:দুপুর ১:১৯- আজ: শনিবার-৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ-২৪শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ-বর্ষাকাল

এখন সময়:দুপুর ১:১৯- আজ: শনিবার
৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ-২৪শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ-বর্ষাকাল

আবু মুসা চৌধুরী’র সাবঅলটার্ন কবিতা

আঁর-অ বারিত আইস্সু বন্ধু

আঁই খাবাইয়ুম মধুভাত,

তুঁই অইলাদে মিয়ার বেডি

আঁরা নিচু জাত।

 

তোঁয়ার অ ভিডার এক কোণাদি

আঁরা বাস করি

তোঁয়ার বাপর খেতি-খোলা

বর্গা চাষ গরি।

 

আঁর মা-বইন তোঁয়ার-অ বারিত

ডেকচি পাতিল মাজে,

তোঁয়ার আঁর মিলন বন্ধু

এই সমাজত্ ন-সাজে।

 

মনে রেখ, হাতর রুমাল

একদিন আঁরে দি-লা,

তোঁয়ার লাই কাঁদে দিনে-রাইতে

আঁর হইলজা-ঘিলা।

 

‘কবুল’ হই হই মানি লই-ও

ডর মাইনসর পোঁয়ারে

হোয়াল দোষে এই জনমত

ন-পাইলাম আঁই তোঁয়ারে।

 

০২.

 

হাইচ পিডা হাবাইয়ুম আঁই

তোঁয়ারে কইলজা ডুবাই

ন-যাইয়ু আঁর মিডা জামাই

আঁরে রাখি ডুবাই।

 

এনসিও ত আঁই গেইয়ে

আইস্সে তোঁয়ার ভিসা,

আঁ-র হইলজাত্ ঢালি দিইয়ে

আইনত্ গলা সিসা।

 

আধা পেডি খাইয়ুম আঁই

উয়াস থাইক্কুম নইলে,

মানি লইয়ুম পাড়ার মাইনসে

ফঅন্নি আঁরে কইলে!

গাছর তলাত্ থাইক্কুম আঁই

সোনা-জেওর ন-চাই,

ডুবাই শহরত ন-যাইবা তুঁই

আঁর মাথা ছুঁই ক-চাই।।

 

==============================

০৩. ‘বারির শোভা গাছ-গাছালি

ঘরর শোভা নারী’

আঁর পরানর বন্দু কিল্লাই

আঁরে গেলগুই ছাড়ি।

 

তোঁয়ার কবরত জুনি পোকে

পইত্য রাইতে কাঁদে,

প-অলা মন কয় বন্দু আইবো

হয়েক মাদান-বাদে।

 

মরুভূমির বাতাস তোঁয়ারে

ডাইকতাম আদর গরি,

তুঁই আছিলা আলগা বয়ার

তুঁই আছিলা পরি।

 

বেবাম বারিষার কালে

সায়র তোঁয়ারঅ পাড়া,

আঁই নাদান ‘মজনু’ ত’-অ

ন-ডরাইতাম গাড়া।

 

তোঁয়ারঅ গাছর গোয়াছি হাইলাম

হাইলাম পোয়ানা আম,

ত-অ-ত অ-বইন, ন-পাইলামরে

মহব্বতর দাম।

 

তুঁই গেলা গই পচিম মিক্যা

আঁই রইলাম পুবে,

জীবন-রসর ভাঁজে ভাঁজে

চাঁদ-সুরযু ডুবে।

 

কিল্লাই বন্দু নামি গেলা

ন-ফিরিবার ঘাটে,

তোঁয়ার লাই আর খরান শীতত্

উয়াইস্যা দিন কাটে ॥

 

===========================

০৪.

হইলদা চড়ই আই বইস্সে

ভাদি গাছর আগাত,

পরান বন্ধু পরবাসত

আঁই আছি আঁর জাগাত।

 

এই বরষাত ভা-ই-যারগই

খাল-বিল-ডোবা পইর,

দুঃখর কথা কারে হইয়ুম

মনে মনে হইর।

 

(আঁর) দিন ন, হাডের রাইত ন পোয়ায়

বন্ধু তোঁয়ারে ছাড়া,

আঁর জীবন খান কে-নে অইলো

ফোয়ানা জমির নাড়া।

 

কাঁঠ্ঠল গাছত্, কাঠ্ঠল পাইক্কে

আম গাছত্ আম

হোরা হোয়ালির চোখের পানির

দুই পয়সা নাই দাম।

 

চান্নি পইরগা রাইতত্ বন্ধু

গতর হাঁন্দে কিল্লাই,

কে-নে হইয়ুম্ এ নিদানত

কী মধু আঁই-চাই?

 

০৫.

 

টেম্পুওয়ালা, আস্তে চালা

জোরে ন-যাইও,

বাঁধি দিলাম মিডা পান

নিরালাত্ খাইও।

 

বেদিশা অইলে আতিক্কা তুঁই

গাত্ত পরিবা,

হাত-ঠ্যাং-গিরা ভাঁ-ই গেলে

য়েত্তে কী-গরিবা?

গামের্ন্টসর ওই জোয়ান বেডি

খাপ দি-ন-চাইও,

টেম্পুওয়ালা, আস্তে চালা

জোরে ন-যাইও।।

 

তোঁয়ার টেম্পু এরোপ্লেন

তোঁয়ার টেম্পু রকেট,

ট্রিপর পরে ট্রিপ মারিলে

ভরি যাইবো পকেট।

সি-বিচত ন-নিলা তুঁই

আঁরে কী-পাইও!

টেম্পুওয়ালা, আস্তে চালা

জোরে ন-যাইও।।

বাংলাদেশের জন্ম ও বঙ্গবন্ধু: কিছু অনুমান, কিছু প্রশ্ন কিছু অনস্বীকার্য সত্য

আবু মকসুদ   বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘বাংলাদেশ চাওয়া’ বা ‘স্বাধীনতা চাওয়া’ নিয়ে কখনোই কোনো দ্বিধা-দ্বন্দ্ব থাকার কথা নয়। কিন্তু ইতিহাসকে ভিন্নখাতে প্রবাহিত করার অপচেষ্টার

মাহরাং বালুচ বেলুচিস্থানের শেখ মুজিব!

ফজলুল বারী   বেলুচিস্তানের স্বাধীনতা আন্দোলনের নেত্রী ডা: মাহরাং বালুচ আজ বঙ্গবন্ধুর মতোই পাকিস্তানের কারাগারে বন্দিনী। মিথ্যা মামলায় যাবজ্জীবন কারাদণ্ড দণ্ডিত হয়ে মানবেতর জীবন যাপন

গল্পটি রুনা আখতারকে নিয়ে

রুনা আখতার আমাদের কারখানায় অপারেটর থেকে সুপারভাইজার পদে পদোন্নতি পেয়েছে। পদোন্নতি একটি নিয়মিত বিষয়— অনেকেরই হয়। কিন্তু রুনার গল্পটি আলাদা।   এই পদোন্নতি তাকে এতটাই

আন্দরকিল্লা : আলোকিত জীবনের রূপরেখা

ধীমান বড়ুয়া কুরিয়ার সার্ভিসের কর্মীদের আন্তরিকতায় আপনার নিয়মিত প্রকাশনাগুলো আমার হাতে পৌঁছে যায়, আর আমি প্রতিবারই নিজেকে একজন কৃতজ্ঞ ও মুগ্ধ পাঠক হিসেবে আবিষ্কার করি।

বিশ বছর পর বাংলায় ফিরছেন তসলিমা

রোখসানা ইয়াসমিন মণি সাহিত্যের ইতিহাসে বহু লেখকই সময়ের স্রোতে প্রতিকূলতার মুখোমুখি হয়েছেন। কিন্তু কিছু মানুষ জন্মান কেবল লেখার জন্য। তসলিমা নাসরিন সেই ধারারই এক সাহসী