এখন সময়:- আজ: ---

এখন সময়:- আজ:
--

তৈমুর খান-এর তিনটি কবিতা

লা রাস্তা

 

ভালো রাস্তা খুঁজতে খুঁজতে এক একটা দিন কেটে যায়

আমি তবে ফিরব কোথায়?

সব পাড়াগাঁ-শহরে দৈত্যরা নেমেছে

যে রাস্তায় যাই, যে রাস্তায় যাই

দৈত্যদের সঙ্গে দেখা হয়

 

রক্ত লেগে আছে হাতে

চোখে-মুখে ক্রোধ মানুষ হত্যার

কত কাহিনি এখনও কাঁপে

আমরাও কাহিনি হব তবে?

 

জীবিকা আর জীবিকা সমাচার

আজ আর কে শুনতে চায়?

এখন বাজনা থেকেও বেশি বাজনদার

তমসার কাছে দাঁড়িয়ে আছি

কোথাও কি ভালো রাস্তা আছে আর

আমাদের ঘরে ফিরবার?

 

 

আহ্বান

 

দূর থেকে আহ্বান ভেসে আসছে

আমরা আহ্বানের দিকে যাব

আমাদের আর কোনো কিছু বিকল্প আছে?

আন্দোলন দেখতে দেখতে একটা যুগ বৃদ্ধ হয়

 

কত আহ্বানে ঝাঁপিয়ে পড়েছি

ফাঁসির মঞ্চে ঝরে পড়েছে জীবনের গান

তবুও থামেনি ঢেউ-

আমরাই প্রজন্মের নাম দিয়েছি কল্লোল

 

কত বাঁশি এখনও পড়ে আছে

বাজব বাজব বলেও বাজেনি-

বসন্ত পেরিয়ে গেছে কালবৈশাখীর দিকে

জাদুঘরে রেখে দিয়েছি সব গানের পাখিকে

 

সব পরামর্শরা মুখোশপরা আলো

দেখতেও খুব ভালো, মসৃণ, চকচকে

কোন্ সমুদ্র থেকে এলে?

ব্যর্থ বাগানে ফুটল না ফুল

যদিও সবাই আন্দোলিত হল আহ্বানের ঝড়ে!

 

 

 

 

 

 

অপরিচিত

 

তোমার বাড়ির পাশে বাড়ি

কোনোদিন পরিচয় হলো না

একই রাস্তা দিয়ে হাঁটলাম

একই দোকানে কিনলাম আনাজপাতি

একই জ্যোৎস্নায় ভিজলাম সারারাত

 

হয়তো আমার বাড়িটি তেমন ছিল না

হয়তো আমার পোশাক-আশাকেও দারিদ্র‍্যরে ছাপ

হয়তো আমার পায়ে চপ্পল ছিল

হয়তো কিনেছিলাম সস্তা আনাজপাতি

হয়তো জোৎস্নায় মিশে ছিল আমার কান্নার অভিশাপ

 

পরিচয় হলো না

আমরা বৃদ্ধ হয়ে গেলাম

পরিচয় হলো না

আমরা জীবনের শেষ প্রান্তে পৌঁছে গেলাম

 

 

 

* তৈমুর খান: বীরভূম, পশ্চিমবঙ্গ, ভারত

বাংলাদেশের জন্ম ও বঙ্গবন্ধু: কিছু অনুমান, কিছু প্রশ্ন কিছু অনস্বীকার্য সত্য

আবু মকসুদ   বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘বাংলাদেশ চাওয়া’ বা ‘স্বাধীনতা চাওয়া’ নিয়ে কখনোই কোনো দ্বিধা-দ্বন্দ্ব থাকার কথা নয়। কিন্তু ইতিহাসকে ভিন্নখাতে প্রবাহিত করার অপচেষ্টার

মাহরাং বালুচ বেলুচিস্থানের শেখ মুজিব!

ফজলুল বারী   বেলুচিস্তানের স্বাধীনতা আন্দোলনের নেত্রী ডা: মাহরাং বালুচ আজ বঙ্গবন্ধুর মতোই পাকিস্তানের কারাগারে বন্দিনী। মিথ্যা মামলায় যাবজ্জীবন কারাদণ্ড দণ্ডিত হয়ে মানবেতর জীবন যাপন

গল্পটি রুনা আখতারকে নিয়ে

রুনা আখতার আমাদের কারখানায় অপারেটর থেকে সুপারভাইজার পদে পদোন্নতি পেয়েছে। পদোন্নতি একটি নিয়মিত বিষয়— অনেকেরই হয়। কিন্তু রুনার গল্পটি আলাদা।   এই পদোন্নতি তাকে এতটাই

আন্দরকিল্লা : আলোকিত জীবনের রূপরেখা

ধীমান বড়ুয়া কুরিয়ার সার্ভিসের কর্মীদের আন্তরিকতায় আপনার নিয়মিত প্রকাশনাগুলো আমার হাতে পৌঁছে যায়, আর আমি প্রতিবারই নিজেকে একজন কৃতজ্ঞ ও মুগ্ধ পাঠক হিসেবে আবিষ্কার করি।

বিশ বছর পর বাংলায় ফিরছেন তসলিমা

রোখসানা ইয়াসমিন মণি সাহিত্যের ইতিহাসে বহু লেখকই সময়ের স্রোতে প্রতিকূলতার মুখোমুখি হয়েছেন। কিন্তু কিছু মানুষ জন্মান কেবল লেখার জন্য। তসলিমা নাসরিন সেই ধারারই এক সাহসী