এখন সময়:- আজ: ---

এখন সময়:- আজ:
--

সৈয়দা নাদিরা বেগম-এর তানকা

(অক্ষর বিন্যাস- ( ৫+৭+৫+৭+৭)

 

১।  পিছুটান

বলাকামন !

ডানা মেলে আকাশে

বাঁধনহারা।

ফেরার পথ খোঁজে

মায়ার পিছুটানে।

 

২।  প্রত্যাবর্তন

গভীর জলে

ডুবুরি ডুব দাও

অনুসন্ধানে !

পেতেও পারো ফিরে

জীবনের পাথেয়।

 

৩।  ফুলেল শুভেচ্ছা

নারী তোমাকে !

একা বন্ধুর পথ

চলেছো হেঁটে,

হার না মানা হার

কন্ঠে তোমার দোলে।

 

৪।  খাবিখায়

বাজারদর

অদৃশ্য নিয়ন্ত্রণ !

অনলতাপ

জোঁকের আমদানি

মরে ইতরজনা।

 

৫।  জলাতঙ্ক

আবদ্ধজলা

দূষণ নিমগ্নতা

বক্ষে ধারণ

আবরক আতঙ্ক

শুদ্ধি অপসারণ।

 

৬।  জলতরঙ্গ

ভাসাবো তরী

ভাসবো স্রোতে স্রোতে

নোঙরহীন

দিশাহারা নাবিক

ফিরবোনা সৈকতে।

 

৭।  ইপ্সিত

আনন্দঘন !

নয় একঘেয়েমি

স্রোতপ্রবাহে

স্ফূর্তিমান স্পন্দন

মাতিয়ে তোলে প্রাণ।

 

৮।  ফরিয়াদ

মাগফেরাত

সাওগাত আনুক

সবার দিলে

করুণা আল্লাহ্র

মুক্তিলাভ বান্দার।

 

৯।  বিভ্রম

অদ্ভুত সব

এলোমেলো ভাবনা

মাতিয়ে তোলে,

আবছায়া আঁধিয়া

ঘিরেছে আচ্ছাদনে।

 

১০।  আবদ্ধতা

স্থিরনিবদ্ধ

শুধুই উদরপূর্তি

প্রয়াসীমন

ঘানি টেনে চলেছে

দিনান্তে হবে শেষ।

 

১১।  শীতার্ত

ঘাসের বুকে

ঝিকিমিকি শিশির

রোদেলা রোদে

ঝরেপরা শেফালি

সিক্ত মাটির কোলে।

 

১২। রাশটানা নাই

ফাঁকা ফানুস

বাতাস ভর করে

হয় উড্ডীন

সীমানা আঁকা নাই

স্বাধীন বিচরণ।

 

১৩।  রঙের নেশা

রঙ্গিলামন

রঙে রঙে সাজায়

রঙের খেলা

সাতরঙে বিলীন

অসীম সীমানায়।

 

১৪।  ঘটনাপরম্পরা

স্তব্ধ নিমেষ

কিংকর্তব্যবিমূঢ !

সহসা স্থির

গম্যতা বহির্ভূত

বোধন চমকিত।

 

১৫।  প্রাপ্তিযোগ

সাদাকা হয়

সবার অবশ্যই

শুদ্ধ কথায়

আখের হবে ভালো

বঞ্চিত নয় কেহ।

 

১৬।  সুখসুখ খেলা

অভ্যস্ততায়

কর্মের আয়োজন

উদয়-অস্ত

নেই একঘেয়েমি

প্রশ্নহীন জীবন।

 

১৭।  রোজনামচা

সন্ধানে আসে

ফুড়–ৎফুড়–ৎ  চড়–ই,

ব্যর্থতা মানে

আশাহত প্রত্যাশা

নিমগ্ন হতাশায় !

 

১৮।  নিঠুরগরজি

একোন খেলা

খেলিছো নিশিদিন

বুঝিনা আমি !

শুধুশুধু ভণিতা

ভাণ আড়ালে টানে।

 

১৯।  ঘিরেছে অশনি

চেতনগ্রাস

ঘুরায় চক্র স্বার্থে

অন্ধ আবেশ,

শলা আশ্রয়ে মগ্ন

বিবেক প্রতিবন্ধী।।

 

২০।  পর্দা তুলে দাও

রহস্যাবৃত

কুহেলী আবরণ

ফেলেছে ছায়া

উন্মোচন অপেক্ষা

শুভযোগ প্রত্যাশা।

বাংলাদেশের জন্ম ও বঙ্গবন্ধু: কিছু অনুমান, কিছু প্রশ্ন কিছু অনস্বীকার্য সত্য

আবু মকসুদ   বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘বাংলাদেশ চাওয়া’ বা ‘স্বাধীনতা চাওয়া’ নিয়ে কখনোই কোনো দ্বিধা-দ্বন্দ্ব থাকার কথা নয়। কিন্তু ইতিহাসকে ভিন্নখাতে প্রবাহিত করার অপচেষ্টার

মাহরাং বালুচ বেলুচিস্থানের শেখ মুজিব!

ফজলুল বারী   বেলুচিস্তানের স্বাধীনতা আন্দোলনের নেত্রী ডা: মাহরাং বালুচ আজ বঙ্গবন্ধুর মতোই পাকিস্তানের কারাগারে বন্দিনী। মিথ্যা মামলায় যাবজ্জীবন কারাদণ্ড দণ্ডিত হয়ে মানবেতর জীবন যাপন

গল্পটি রুনা আখতারকে নিয়ে

রুনা আখতার আমাদের কারখানায় অপারেটর থেকে সুপারভাইজার পদে পদোন্নতি পেয়েছে। পদোন্নতি একটি নিয়মিত বিষয়— অনেকেরই হয়। কিন্তু রুনার গল্পটি আলাদা।   এই পদোন্নতি তাকে এতটাই

আন্দরকিল্লা : আলোকিত জীবনের রূপরেখা

ধীমান বড়ুয়া কুরিয়ার সার্ভিসের কর্মীদের আন্তরিকতায় আপনার নিয়মিত প্রকাশনাগুলো আমার হাতে পৌঁছে যায়, আর আমি প্রতিবারই নিজেকে একজন কৃতজ্ঞ ও মুগ্ধ পাঠক হিসেবে আবিষ্কার করি।

বিশ বছর পর বাংলায় ফিরছেন তসলিমা

রোখসানা ইয়াসমিন মণি সাহিত্যের ইতিহাসে বহু লেখকই সময়ের স্রোতে প্রতিকূলতার মুখোমুখি হয়েছেন। কিন্তু কিছু মানুষ জন্মান কেবল লেখার জন্য। তসলিমা নাসরিন সেই ধারারই এক সাহসী