এখন সময়:- আজ: ---

এখন সময়:- আজ:
--

সাইফুল্লাহ মাহমুদ দুলাল-এর গুচ্ছ কবিতা

মুগ্ধতা

 

জোছনা রাতে সবাই গেছে বনে

 

তখন আমরা দুজন জোছনার বাইরে বাদুর

অন্ধদের মতো। তবু প্যাঁচাপাখির চোখে

অন্ধকারের ভাষায় মুগ্ধ হয়ে আমি পাঠ করি তোমাকে

তুমিও মুগ্ধ হয়ে মুখস্থ করো আমাকে।

 

আমাদের জন্য নিষিদ্ধ চাঁদ।

 

 

 

 

 

 

 

কুরুক্ষেত্র

 

গৃহযুদ্ধে পুরুষ পরাজিত, লেজটা কুকুরের মতো পাছার নিচে

আর স্নায়ুযুদ্ধে নারীরা হেরে যায় ক্রিয়াপদে।

 

যুদ্ধ-যুদ্ধ কলহে পারিবারিক রান্না পুড়ে দ্বৈত আগুনে

যুদ্ধ-যুদ্ধ যাপনে রিফুউজিজীবন।

 

সন্তানেরা সৈনিক হতে পারে না, ছন্দহীন দ্বন্দ্বে

এমতাবস্থায় তারা কুরুক্ষেত্রে আহত, নিহত হয়।

 

 

 

 

 

ভাতের আগে দুধের অধিকার

 

ভোটাভুটি বা বুড়ি আঙুলের অমোচনীয় কালিদাগের আগে

ভাতের স্বত্ব গুরুত্বপূর্ণ।

এবং ভাতের আগে চাই মায়ের দুধের অধিকার,

অনীবার্য।

 

মা দিবসের পাশাপাশি সন্তান দিবস চাই,

সমান্তরাল।

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

মুক্তধারার মেয়ে

 

তোমার বহুমাত্রিক পূর্ণতা ছড়িয়ে থাকে

নামে, শিরোনামে…

প্রচ্ছদে, প্রিন্টার্স লাইনে, ইনারে, উৎসর্গে, পেছনের সাদা পৃষ্ঠা-পাতাতেও তুমি।

গ্রন্থের শরীর জুড়ে তোমার অবাধ বিচরণে

অনুভব করি তোমার স্পর্শ।

 

সর্বপ্রথম পঙক্তি থেকে সর্বশেষ পঙক্তি-

অর্থাৎ তোমার বিস্তার প্রতিটি অক্ষরে, যুক্তাক্ষরে,

প্রতিটি শব্দে, বাক্যে, বাক্যের বর্ণনায়,বেদনায়, আনন্দে, অর্থে, কমা-দাঁড়িতে,

প্যারায়, পর্বে, অধ্যায়ে তোমার ছড়িয়ে থাকা ছোঁয়া!

 

ছাপার ভূত বলে খ্যাত মুদ্রণপ্রমাদেও

তোমার মুদ্রাদোষের মতো ক্ষত অথবা সুন্দর স্পর্শ!

ফ্ল্যাপের লেখাও তোমার আঁচলের মতো বাড়তি ঝুলবারান্দা

বা বাগানের মতো নান্দনিক।

শাড়ি-ব্লাউজের মতো কাগজের সাথে মেচিং করা পোস্তানি, বোর্ড বাঁধাই

গ্রন্থের গ্রন্থিত প্রক্রিয়ায় তোমার দরদ প্রবাহমান

এবং আইএসবি নম্বরও একটি বন্ধনে ব্রেসলেট।

 

তুমি মুক্তধারার মেয়ে

তুমি আমাদের আবহমান বাংলা সাহিত্যের পূঁথিঘর।

 

 

 

* সাইফুল্লাহ মাহমুদ দুলাল : কানাডা প্রবাসী কবি

বাংলাদেশে মণিপুরিদের কবিতাচর্চা

সুমন বনিক ১৮১৯ থেকে ১৮২৫ পর্যন্ত মণিপুর রাজ্য বার্মিজ বাহিনীর করতলগত ছিলো। এ সময় তারা সে দেশে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালায়। ভারতের  মণিপুরের প্রায় এক তৃতীয়াংশ

বাংলায় নারীবাদী কাব্যের ধারা ও কবি চন্দ্রাবতী

জ্যোতির্ময় নন্দী   প্রাচীন ও মধ্যযুগের বাংলা তথা ভারতীয় তথা বিশ্ব সাহিত্যে পুরুষ কবির অভাব নেই, কিন্তু মেয়ে কবির সংখ্যা একেবারেই হাতে গোনা। বিশ্বের আদিগ্রন্থ

হুমায়ুন আজাদ ও তাঁর কবিমানস

আনোয়ার মল্লিক হুমায়ুন আজাদ (জন্ম-২৮ এপ্রিল, ১৯৪৭ খ্রি., মৃত্যু-১২ আগস্ট, ২০০৪)-এর অনেক পরিচয় আছে। একাধারে তিনি শিক্ষাবিদ, প্রাবন্ধিক, গবেষক, ঔপন্যাসিক ও ভাষাবিদ। শিশু-কিশোর সাহিত্যিক হিসেবেও