এখন সময়:- আজ: ---

এখন সময়:- আজ:
--

মুজিব ইরম এর গুচ্ছ কবিতা

আমকাঁঠালের দেশে

 

সন্ধ্যা নামে

আমজাম কাঁঠালের দেশে

আমার বেদনা বাড়ে

জালালী কৈতর ওড়ে কাজল বরণ

 

কেনো যে ডাকিছো তুমি

আম্র মুকুলের দিনে

সুমিষ্ট বাংলায়

 

তুমি তো জানোই

বিষন্ন ডাহুক আমি

তোমাকেই ডেকে ডেকে বিবাগী হয়েছি।

 

 

 

ফুল সুন্দরী

 

সুন্দরী গাছের ফুল

ফুটিছে দূর সুন্দরবনে

যাইনি কখনো আমি

তবু তারে ফুটিতে দেখেছি…

আগর ফুটেছে খুব

বনে আর মনে

কুঁচফুল ঝরে গেছে

ধরেছে রক্তিম ফল কিছুটা আড়ালে…

আহা গুস্তাভিয়া

পাতার আড়ালে থাকো

রোদ হয়ে ডাকো

নাম ধরে

ভুই চাঁপা

মাটিতে ফুটেছো তুমি

যেভাবে পাতার আগে

মাটি ফুঁড়ে

ফুটে ফুটে থাকো

লোকে ডাকে ভূমিচম্পা

বনেলা বনেলা রূপ

সুগন্ধি কুসুম…

বনের ভেতরে তুমি কেড়ে নাও ঘুম।

 

 

 

ফল মৌসুমের কবিতা

 

আমারে রাখিছে মনে আমের বাগান

তুমিও রাখিও

 

বৃষ্টি নামে হাঁড়িভাঙা আমের বাগানে

আম্রপালি, ফজলি বাগানে…

 

গুঁটিগুলো ভিজে ওঠে জলের জৌলুসে…

 

লিচু গাছে রং লাগিয়াছে

বারি-চারে ধরিয়াছে ঘোর

কাটিমন গাছে

ল্যাংড়া আমের দেহে

গৌড়মতি আশ্বিনা বাগানে ধরিয়াছে সুর…

 

লখনা বাগানে

কাটিনা আমের ডালে রোদ উঠিয়াছে…

হিমসাগরের দেহ পুরুষ্ট হয়েছে

লাগিয়াছে রোদ গোপালভোগ আমের শরীরে…

 

মধুমাস চলে যায়

মধুমেঘ জমে ওঠে আকাশে আকাশে…

 

বর্ষা নামে আমের বাগানে

বর্ষা নামে ভয়াবহ জখমি হৃদয়ে, ঘরছুট মনে।

 

পড়

 

কী আর করিবো আমি…

ফুল ফোটে

সুগন্ধ ছড়ায়

দেশি ও বৈদেশি

বনে বনে মনে মনে

তন কাঁপে

মন কাঁপে

আমি তারে লিখে রাখি

নানা রূপে

নানা ঢঙে

নানা অভিধায়

কাকুতি মিনতি করি

ভাইবন্ধু সখিগণে

পড়…

গন্ধ কই

রূপ কই

সকলে জিগায়…

 

আমার ব্যর্থতা আমি লিখে রাখি পাতায় পাতায়।

 

* মুজিব ইরম : যুক্তরাজ্য প্রবাসী কবি

ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে নজরুলের সাহিত্যিক প্রতিরোধ

শাহেদ কায়েস একজন কবিকে নিয়ে ব্রিটিশ সরকার এতটা অস্বস্তিতে পড়েছিল কেন? তাঁর লেখা বাজেয়াপ্ত করতে হয়েছে, পত্রিকার জামানত কেড়ে নিতে হয়েছে, ছাপাখানায় নজরদারি বসাতে হয়েছে,

হঠাৎ ‘আন্দরকিল্লায় অন্তরকথা

ড. মাসুদুল হক   ২৫ আগস্ট ২০২৬ সন্ধ্যা একটু একটু করে রাতের দিকে গড়াচ্ছিল। কচি অন্ধকার পাকতে পাকতে যখন চেরাগি পাহাড় মোড়ে পৌঁছালাম, তখন চট্টগ্রামের

স্বপ্নীল বোঝাপড়া

সৈয়দ মনজুর কবির তুমি কে ও? কোন বাড়ির ছেলে? কই আগে তো কোনোদিন দেখি নাই? বেশ উচ্চ:স্বরে একটানে প্রশ্নগুলো করেন পিয়ার খান প্রায় আশি হাত

লাল নীল স্বপ্নের গল্প

দেবাশিস ভট্টাচার্য   শৈশব নিয়ে লিখতে গেলে আমি আবেগ আপ্লুত হয়ে যাই, জীবনের এতটা সময় পার করে এসে মনে হয় শৈশবই মানুষের জীবনের শ্রেষ্ঠ সময়।

কামার

তানভীর আহমেদ হৃদয় ভোরের আলো তখনও পুরোপুরি মাটিতে নামেনি। পূর্ব আকাশে সূর্যের আভা ফুটে উঠলেও গ্রামের অধিকাংশ মানুষের ঘুম ভাঙেনি। কিন্তু আব্দুল করিম কামারের ঘরে